1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম রাতের আঁধারে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত

সানি লিওনকে নাজেহাল!

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০১৫
  • ২২৩ Time View
sunnyটেলিভিশনের একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে এক প্রতিযোগীর কাছে ‘বাজে’ আচরণের শিকার হয়েছেন পর্নো জগত থেকে বলিউডে আসা তারকা অভিনেত্রী সানি লিওন।
রিয়েলিটি শো স্পিটসভিলা ৮-এর এক প্রতিযোগী পরস ছাবড়া বিরক্ত করেছেন বলিউড অভিনেত্রী সানি লিওনকে-এমনই গুজব ছড়িয়েছে সম্প্রতি।
স্পিটসভিলার অন্যতম সঞ্চালিকা সানি লিওন। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত মওসুমে স্পিটভিলার বিজয়ী পরস নাকি সানিকে বারবার বিরক্ত করেছেন।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, শ্যুটিং চলাকালে টিভি অভিনেত্রী সারা খানের প্রাক্তন বয়ফ্রেন্ড পরস নাকি নিম্নমানের কৌতুক করে সানিকে মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন। প্রাক্তন পর্নো তারকা সানি প্রথমে ওই সব উপেক্ষা করার চেষ্টা করেন। কিন্তু পরে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। সানি অনুষ্ঠানের কর্তাব্যক্তিদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে বাধ্য হন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সানির সঙ্গে প্রায় সব সময়ই থাকেন তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। তাই তার সঙ্গে ঝামেলায় জড়ানোর সাহস কেউই করেন না। কিন্তু পরসের নাকি সানির কাছাকাছি আসার চেষ্টায় লাগাম পড়েনি। তাই বিরক্ত হয়ে  স্পিটসভিলার লঞ্চ অনুষ্ঠানে পরসকে না ডাকার কথা বলেন প্রোডাকশন হাউসকে।
পরস অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, স্পিটসভিলার লঞ্চ অনুষ্ঠানে তাকে ডাকা হয়েছিল। কিন্তু অসুস্থতার জন্য যেতে পারেননি। সূত্র: এবিপি আনন্দ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ