1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

ডাকাত সন্দেহে ২ যুবককে পিটিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০১৫
  • ১৭৫ Time View

faridpurফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ডাকাত সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলা এলাকায় রোববার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে ওই তিন যুবক মোটরসাইকেল যোগে যাওয়ার সময় হাটখোলা বাজারে স্পিডব্রেকারে আঘাত খেয়ে ছিটকে পড়ে যায়।

এ সময় ওই গ্রামে ডাকাত প্রতিরোধে পাহারারত ১০-১৫ যুবক তাদের উপর হামলা চালায় এবং ডাকাত ডাকাত বলে চিৎকার করে। এতে গ্রামবাসী উপস্থিত হয়ে গণধোলাই দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।

নিহতরা হলেন একই উপজেলার চত্বর গ্রামের মুরাদ (২৮) ও মিরন (৩০)। এ ঘটনায় আহত অপর যুবক পালিয়ে গেছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ