1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

‘কান্দাহার ম্যাসাকার’ চরম প্রতিশোধের অঙ্গীকার তালেবানের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১২
  • ১৫৬ Time View

কান্দাহারের হত্যাযজ্ঞের চরম প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন আফগানিস্তানের তালেবান বিদ্রোহীরা।

এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়ে এর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে তালেবানরা এক বিবৃতিতে জানায়, ‘তালেবানরা দখলদারদের ওপর এই ঘটনার প্রতিশোধ নেবে’। ‘প্রত্যেক শহীদের হত্যার বিপরীতে প্রতিশোধ নেওয়া হবে’ বলেও তারা তাদের বিবৃতিতে উল্লেখ করেন।

সোমবার তালেবানদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এই বক্তব্য তুলে ধরা হয়।

রোববার ভোরে আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর এক সেনা অস্ত্রসজ্জিত হয়ে কান্দাহারে তার ঘাঁটির নিকটবর্তী একটি গ্রামে বাড়ি বাড়ি প্রবেশ করে ঘুমন্ত ও নিরস্ত্র বেসামরিক লোকের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলে নারী ও শিশুসহ কমপক্ষে ১৬ জন নির্মমভাবে নিহত হন।

তালেবানরা তাদের বিবৃতিতে আরো জানায়, ‘অসহায় নারী, শিশু এবং বৃদ্ধদের নির্দয়ভাবে হত্যার মাধ্যমে আমেরিকান বর্বররা নিরাপরাধের রক্তে তাদের হাত রাঙিয়েছে।’

তারা তাদের বিবৃতিতে আরো বলেন, ‘আমেরিকান সন্ত্রাসীরা এখন এই অমানবিক হত্যাযজ্ঞকে আড়াল করতে হত্যাকারী ঘাতককে মানসিক রোগী হিসেবে সাজানোর অপচেষ্টা করছে।’

তারা বলেন, ‘যদি প্রকৃতপক্ষে এই হত্যাযজ্ঞের নায়ক মানসিকভাবে অসুস্থও হয় তবে তা মার্কিন বাহিনীর আরেকটি নৈতিক পরাজয়, কারণ তারা পাগলদের মারাত্মক অস্ত্রে সজ্জিত করছে যারা দ্বিতীয়বার চিন্তা করার আগেই অসহায় ও নিরস্ত্র আফগানদের ওপর এই অস্ত্র ব্যবহার করছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ