1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৮ Time View

মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের ঘটনাকে ঘিরে আবারও আলোচনায় বিশ্বকাপ। মেক্সিকোর তিজুয়ানা বিমানবন্দরে ইরান জাতীয় ফুটবল দলের অধিনায়ক মেহেদি তারেমি ও সহকারী কোচ সাঈদ আলহোইকে আটকে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হয়রানি ও পরিকল্পিতভাবে বাধা সৃষ্টির অভিযোগ তুলেছে ইরান ফুটবল ফেডারেশন।

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে মিশরের মুখোমুখি হওয়ার জন্য সিয়াটলে যাওয়ার কথা ছিল ইরান দলের। তবে তিজুয়ানা বিমানবন্দরে তারেমি ও আলহোইকে আটকে দেওয়ায় পুরো দলের যাত্রা বিলম্বিত হয়।

এর কয়েক ঘণ্টা আগেই মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছিল, ইরান দলকে ম্যাচের দুই দিন আগে নির্বিঘ্নে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে। কিন্তু বিমানবন্দরে জটিলতা তৈরি হওয়ায় নির্ধারিত সময়সূচি ব্যাহত হয়।

এক বিবৃতিতে ইরান ফুটবল ফেডারেশন জানায়, দলের সদস্যরা তাদের অধিনায়ক ও সহকারী কোচের জন্য বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। তাদের ছাড়া সিয়াটলের উদ্দেশে যাত্রা না করার সিদ্ধান্ত নেয় পুরো দল।

এর আগেও একই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছিল ইরান। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর দিয়ে মেক্সিকোয় ফেরার সময়ও মেহেদি তারেমি ও সাঈদ আলহোইকে দীর্ঘ সময় আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ করে ইরান। সে সময় পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের অজুহাতে তাদের যাত্রায় বিলম্ব ঘটানো হয় বলে দাবি ফেডারেশনের।

ইরান ফুটবল ফেডারেশন তাদের বিবৃতিতে বলেছে, বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের উচিত ছিল সব দলের জন্য সমান ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা। কিন্তু বারবার ইরান দলের সদস্যদের আটকে দেওয়ার ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেছে।

বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে এমন ঘটনা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, মাঠের বাইরের এই পরিস্থিতি ইরানের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলে কি না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ