1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

অ্যাপলকে টেক্কা দিতে নিখরচায় নেট থেকে গান শোনাবে গুগল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০১৫
  • ২১৯ Time View

musicশোনার (স্ট্রিমিং) পরিষেবা দেবে অ্যাপল। কিন্তু তার আগেই প্রতিদ্বন্দ্বীকে বিনা লড়াইয়ে একচুল জমিও না-ছাড়ার বার্তা দিয়ে একই পরিষেবা নিখরচায় চালু করে দিল গুগল।

গুগল প্লে মিউজিক এমনিতে মাসে ৯.৯৯ ডলারের পরিবর্তে দু’বছর গ্রাহককে নেটে গান শোনানোর এই পরিষেবা আগেই এনেছে। কিন্তু এ বার আরও এক ধাপ এগিয়ে এই প্রথম তা বিনামূল্যে দিচ্ছে তারা। তবে গুগল জানিয়েছে, বিনামূল্যের এই সংস্করণে বিজ্ঞাপন থাকবে। মিলবে না কিছু গানও, মাসুলের পরিষেবায় যা হয় না।

চলতি মাসের প্রথমেই অ্যাপল জানিয়েছিল ৩০ জুন বাজারে তাদের নতুন পরিষেবা অ্যাপল মিউজিক-এর পা রাখার কথা। খরচ সেই মাসে ৯.৯৯ ডলার, প্রথম তিন মাস নিখরচায়। তারপরই তড়িঘড়ি গুগলের পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। গুগলের প্রো়ডাক্ট ম্যানেজার এলিয়াস রোমান জানান, অনলাইন পরিষেবা চালু হয়ে গিয়েছে। সপ্তাহ শেষেই তা মিলবে অ্যান্ড্রয়েড ও আইওএস প্রযুক্তিচালিত মোবাইলেও। এটি গ্রাহক টানার অন্যতম হাতিয়ার হবে বলে দাবি তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ