1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

‘রিভেঞ্জ পর্নো’ সেন্সর করবে গুগল

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০১৫
  • ১৮১ Time View
googleকোনো ওয়েবসাইটে প্রকাশিত কারও অননুমোদিত নগ্ন ছবি বা ‘রিভেঞ্জ পর্নো’ নিজেদের ইন্টারনেট সার্চ ইঞ্জিনে প্রদর্শনের ক্ষেত্রে সেন্সরশিপ আরোপের পরিকল্পনা করছে গুগল।
গুগলের নতুন নীতিমালায় এ পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
শুক্রবার ঘোষিত গুগলের নতুন নীতিমালা অনুযায়ী, অনুমতি ছাড়া কারও নগ্ন ছবি কোনো ওয়েবসাইটে প্রকাশ করা হলে সেই ব্যক্তি গুগলের কাছে আবেদন জানাতে পারবে যাতে প্রকাশিত ছবির লিংকটি সার্চ ইঞ্জিনে দেখা না যায়।
একটি নির্ধারিত ফর্মে আবেদন করে প্রকাশিত অননুমোদিত ছবির ক্ষেত্রে এই সেন্সরশিপ আরোপ করা যাবে। আর কয়েক সপ্তাহের মধ্যেই এ সুবিধাটি চালু করা সম্ভব হবে বলে আশা করছে গুগল কর্তৃপক্ষ।
গুগলের সার্চ বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমিত সিংঘাল শুক্রবার এক ব্লগ পোস্টে লেখেন, ‘রিভেঞ্জ পর্নো হিসেবে যেসব ছবি প্রকাশ করা হয় তা খুবই ব্যক্তিগত এবং এসব ছবি একজন মানুষকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিতে পারে। বিশেষ করে নারীদের হেয় করতেই এ ধরনের ছবি প্রকাশ করা হয়।’
ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ১৭টি অঙ্গরাজ্যে ‘রিভেঞ্জ পর্নো’র (প্রতিশোধ নিতে সাবেক সঙ্গীর যৌনতামূলক ছবি প্রকাশ) বিরুদ্ধে আইন হয়েছে এবং চলতি বছর পুরো যুক্তরাষ্ট্রেই ‘রিভেঞ্জ পর্নো’ নিষিদ্ধের প্রস্তাব কংগ্রেসে উত্থাপন করা হতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ