1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

মরিয়া তদবিরে মোদির সাক্ষাৎ পেলেন খালেদা: জয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০১৫
  • ১৩৬ Time View

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে সফল ও ঐতিহাসিক বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। একই সঙ্গে তিনি বলেন, মোদির সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ অনির্ধারিত ও বিএনপির মরিয়া তদবিরের ফল।

নিজের ফেসবুক পেজে এসব কথা লিখেছেন জয়।

জয় লিখেছেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফর সফল এবং ঐতিহাসিক। বাণিজ্য এবং সহযোগিতা বৃদ্ধির সাথে সাথে এই সফর দুই দেশের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে, যা পুরো উপমহাদেশকে উপকৃত করবে। তিনি (মোদি)কথায় এবং কাজে সর্বোচ্চভাবে আন্তরিক।

জয় আরো লিখেছেন, “সবচেয়ে মজার বিষয় এটাই যে, বিএনপি এখন চরমভাবে তাদের ভারতবিরোধী অবস্থানকে অস্বীকার করছে। তারা জনগণকে বোকা ভাবে। আপনাদেরকে শুধু খালেদা জিয়ার ভারতবিরোধী বক্তব্যগুলো খুঁজতে হবে। খালেদা জিয়া এমনকি ভারতীয় প্রেসিডেন্ট প্রণব মুখার্জির বাংলাদেশ সফরকালে তাঁকে উপেক্ষা করেছেন এবং তাঁর সাথে একটি পূর্বনির্ধারিত সাক্ষাৎ বাতিল করেছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে খালেদা জিয়ার কোন সাক্ষাৎ নির্ধারিত ছিল না। বিএনপি মরিয়া হয়ে এই সাক্ষাতের জন্য তদবির করেছিল।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ