1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ধীরগতির ইন্টারনেটের জন্য ফেসবুক লাইট অবমুক্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০১৫
  • ১৪৬ Time View

fb liteগত বৃহস্পতিবার ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেছেন ফেসবুকের মোবাইল অ্যাপ্লিকেশনের নতুন সংস্করণ ‘ফেসবুক লাইট’।

মোবাইল ডিভাইসে ইন্টারনেটের সংযোগ ধীরগতির হলেও যাতে ফেসবুক ব্রাউজিংয়ে দ্রুতগতির অভিজ্ঞতাই পাওয়া যায়, সেটি নিশ্চিত করতেই ফেসবুক লাইট তৈরি করা হয়েছে।

এরই মধ্যে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর ব্যবহারকারীর জন্য এটি ব্যবহারের সুযোগ উন্মুক্ত হয়েছে। পর্যায়ক্রমে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং ইউরোপের দেশগুলোতেও ছড়িয়ে পড়বে ফেসবুক লাইট।

ফেসবুক অ্যাপের নতুন এই সংস্করণ প্রসঙ্গে জুকারবার্গ ফেসবুকে লিখেন, ‘যখন ইন্টারনেট ব্যান্ডউইথের পরিমাণ ন্যূনতম, তখনও যাতে গ্রাহকরা দ্রুত, নির্ভরযোগ্যভাবে এবং ডাটা-বান্ধব অ্যাপ হিসেবে ফেসবুক ব্রাউজ করতে পারেন সেই লক্ষ্যেই ফেসবুক লাইট তৈরি করা হয়েছে। এই অ্যাপের আকার মাত্র ১ মেগাবাইট এবং এটি মাত্র কয়েক সেকেন্ডেই ডাউনলোড হয়ে যাবে।’

এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার অনেক দেশেই এখনও উচ্চগতির ইন্টারনেট সহজলভ্য নয়। এসব দেশেও যাতে মানুষ ফেসবুকের পূর্ণাঙ্গ অভিজ্ঞতা লাভ করতে পারে, সেটাই নিশ্চিত করবে ফেসবুক লাইট—এমনটিই জানানো হয়েছে ফেসবুকের পক্ষ থেকে। ফেসবুক আশা করছে, ফেসবুক লাইটের ব্যবহারকারী দ্রুতই বাড়বে সব দেশেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ