1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ল্যাপটপ মেলার টিকিটের অর্থ যাবে নেপালে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০১৫
  • ১৭০ Time View

নামি-দামি সব ব্র্যান্ডের সর্বশেষ প্রযুক্তির ল্যাপটপ ও ট্যাব নিয়ে আকর্ষণীয় আয়োজন ‘ল্যাপটপ ফেয়ার-২০১৫’ শুরু হয়েছে রাজধানী ঢাকায়। ‘সবার জন্য ল্যাপটপ’ স্লোগান নিয়ে বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী ১৫তম এ মেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মেলায় ৫০টি স্টল, সাতটি মিনি প্যাভিলিয়ন ও তিনটি প্যাভিলিয়নে অংশ নিচ্ছে স্মার্ট টেকনোলজিস, গ্লোবা ব্রান্ড, কম্পিউটার সোর্স, ফ্লোরা, লেনোভো, আরএনটেক, এইচটিএস, মাইসেল, গ্যাজেট গ্যাং সেভেন, এমজে টাইমসটেক, ডিএক্স জেনারেশন, ই-জগত ডটকম, মাইক্রোল্যাব, এইচপিএস ও গ্যাজেট গ্যালারি। আয়োজকরা জানান, মেলার টিকিটের ২৫ শতাংশ যাবে নেপালে ভূমিকম্প দুর্গতদের জন্য এবং ২৫ শতাংশ যাবে তথ্যপ্রযুক্তি সংবাদকর্মীদের সংগঠনে। অ্যাপল, এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, তোশিবা, গিগাবাইট, অ্যাভিরা, জিওনিসহ বিশ্বের নামি-দামি সব ব্র্যান্ড তাদের সর্বশেষ প্রযুক্তির ল্যাপটপ নিয়ে মেলায় হাজির হয়েছে। মেলায় এসব পণ্য ব্যবহারের অভিজ্ঞতাও নিতে পারবেন প্রযুক্তিপ্রেমীরা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেলা। মেলায় প্রবেশ টিকিটের মূল্য ৩০ টাকা। তবে মাধ্যমিক পর্যন্ত স্কুলের শিক্ষার্থীরা বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ