1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলায় সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ২ দিনের রিমান্ডে সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড হওয়া দরকার : হুইপ রুহুল কুদ্দুস দুলু রাজধানীতে ব্লক রেইড: গ্রেফতার ৫৮ উচ্চশিক্ষার মানোন্নয়নে নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য: ইউজিসি চেয়ারম্যান ভোলায় গাঁজাসহ দুইজন আটক মহামারি চুক্তির গুরুত্বপূর্ণ অংশে চূড়ান্ত আলোচনা শুরু নেত্রকোণায় ভিক্ষাবৃত্তি বন্ধে ৪ জনকে পুনর্বাসন সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান ওপেনএআইকে ঘিরে অল্টম্যানের বিরুদ্ধে ইলন মাস্কের আইনি লড়াইয়ে বড় মোড় গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

‘ইরাকে আইএসের বিরুদ্ধে লড়তে ৩০,০০০ সেনা পাঠিয়েছে ইরান’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০১৫
  • ১৪৪ Time View

ইরাকের কুর্দি কর্তৃপক্ষ এক অভিযোগে বলেছে, দেশটিতে কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লিভ্যান্টের (আইএসআইএল) বিরুদ্ধে লড়াইয়ের জন্য ৩০ হাজার সেনা সদস্য ও সামরিক বিশেষজ্ঞ পাঠিয়েছে ইরান। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা। ইরাকের পার্লামেন্টে নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক কমিটির প্রধান শাখাওয়ান আবদুল্লাহ গতকাল আল-জাজিরাকে জানিয়েছেন, ইরাকের কয়েকটি শহরে কার্যক্রম পরিচালনা করছেন ইরানি সেনারা। আবদুল্লাহ বলেন, ইরানের সামরিক উপদেষ্টা ও বিশেষজ্ঞরাই শুধু নন, সেনা সদস্যরাও অবস্থান করছেন এবং তারা পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের ব্যানারে লড়াই অব্যাহত রেখেছেন। শিয়া এই সশস্ত্র বাহিনীতে রয়েছেন প্রায় ১ লাখ যোদ্ধা। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইরাকে সেনা পাঠানোর অভিযোগ আনলেও, ইরান এ ধরনের অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করেছে। গত বছরের আগস্ট মাসে আইএসের দখল থেকে ইরাকের জালাওয়লা শহরতলি মুক্ত করতে ইরাক শত শত সেনা পাঠিয়েছে বলে অভিযোগ রয়েছে। গত ডিসেম্বরে দিয়ালা প্রদেশে আইএসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের এফ-ফোর যুদ্ধবিমান হামলা চালিয়েছে বলেও অভিযোগ রয়েছে। এদিকে আইএসের বিরুদ্ধে শিয়া যোদ্ধাদের লড়াইয়ে বহু বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছেন বলে অভিযোগ এনেছে কুর্দি কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ