1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

হানিফ সংকেতের নির্দেশনায় ‘সূর্যোদয়ের গান’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০১৫
  • ২০৯ Time View

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন নির্মাণ করেছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘সূর্যোদয়ের গান’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন বিশিষ্ট অভিনেতা ও মুক্তিযোদ্ধা রাইসুল ইসলাম আসাদ। উপস্থাপনার অংশ ধারণ করা হয় মিরপুর জল্লাদখানায়। ব্যাপক আয়োজনে নির্মিত  গানগুলোতে অংশ নিয়েছেন দেশের শীর্ষস্থানীয় সংগীত তারকা সাবিনা ইয়াসমীন, সৈয়দ আবদুল হাদী, এ্যান্ড্রু কিশোর, কিরণ চন্দ্র রায়, শাম্মী আক্তার ও আইয়ুব বাচ্চু। সঙ্গে ছিলেন এ প্রজন্মের শিল্পী প্রতীক হাসান ও নির্ঝর। মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ এবং দেশকে নিয়ে রচিত গানগুলোর মধ্যে তিনটি গানই লিখেছেন প্রখ্যাত গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। ‘সব কটা জানালা খুলে দাও না’… গানটি লিখেছেন নজরুল ইসলাম বাবু, সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। আইয়ুব বাচ্চুর গানটির কথা ও সুর তার নিজের। মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা গানগুলোর সুর করেছেন খোন্দকার নূরুল আলম, আলী আকবর রূপু ও হানিফ সংকেত। একটি গানের সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন লোকেশনে গানগুলোর নান্দনিক চিত্রায়ণ করা হয়। অনুষ্ঠানটি নির্মিত হয়েছে খ্যাতিমান নির্মাতা হানিফ সংকেতের নির্দেশনায়। এটি প্রচার হবে এটিএন বাংলায় ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে রাত ৮টায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ