1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলায় সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ২ দিনের রিমান্ডে সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড হওয়া দরকার : হুইপ রুহুল কুদ্দুস দুলু রাজধানীতে ব্লক রেইড: গ্রেফতার ৫৮ উচ্চশিক্ষার মানোন্নয়নে নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য: ইউজিসি চেয়ারম্যান ভোলায় গাঁজাসহ দুইজন আটক মহামারি চুক্তির গুরুত্বপূর্ণ অংশে চূড়ান্ত আলোচনা শুরু নেত্রকোণায় ভিক্ষাবৃত্তি বন্ধে ৪ জনকে পুনর্বাসন সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান ওপেনএআইকে ঘিরে অল্টম্যানের বিরুদ্ধে ইলন মাস্কের আইনি লড়াইয়ে বড় মোড় গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

ইরানকে পরমাণু অস্ত্র তৈরিতে বাধা দিচ্ছেন না বিশ্বনেতারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৯৯ Time View

netaniyaho26ইরানকে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধকরণ কার্যক্রম থেকে বিরত করার প্রচেষ্টায় বিশ্বনেতারা ইস্তফা টেনেছেন বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহুর এই বক্তব্য কে ভুল বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

পারমাণবিক অস্ত্র সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে ইরানকে বিরত করার প্রচেষ্টায় বিশ্বনেতারা যে ইস্তফা দিয়েছেন, এই বিষয়টিকে গ্রহণ করতে সম্মত নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বুধবারে পশ্চিম তীরে নিজের সমর্থকদের সামনে বক্তৃতা দেয়ার সময় নিজের এই মত তিনি তুলে ধরেন।

তেহরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি ইসরায়েলের জন্য হুমকি; তাই, এটিকে বন্ধ করতে যেকোনো কিছুই তিনি করবেন বলেও জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি এখানে বলছেন, ইরান যদি পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ হতে চায় তাহলে এর বিপক্ষে আপত্তি জানাতে যা করা দরকার আমি এর সবই করবো।

ইরানের এই কর্মসূচি আমাদের জন্যই নয়, আমার প্রতিবেশীসহ সারা দুনিয়ার জন্যই হবে বিপজ্জনক।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বনেতারা একটি আলোচনা চালাচ্ছেন এবং কিছু শর্তে ইরানের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা শিথিল করার কথা ভাবা হচ্ছে।

এই আলোচনাকে ইঙ্গিত করেই এমন মন্তব্য করেছেন ইসরায়েলী প্রধানমন্ত্রী। কারণ ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে তিনি রাজি নন।

কিন্তু ইরান বিষয়ক আলোচনা নিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু যা ভাবছেন তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন জন কেরি।

তিনি এখানে বলছেন, ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির বিস্তার বন্ধ করতে আমরা ইরানের সঙ্গে যে চুক্তি করেছি এবং তাদেরকে যে সময় দিয়েছি এর ফলে ইসরায়েল এখন আগের চেয়ে আরো বেশি নিরাপদ। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী এর বিরোধিতা করছেন। কিন্তু তিনি ভুল।

ইরানের সঙ্গে আলোচনা ঠেকাতে লবি করার কাজেই আগামী সপ্তাহে বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র যাওয়ার কথা রয়েছে।

রিপাকলিকানদের আমন্ত্রণে সেই সময় কংগ্রেসে তার বক্তব্য দেয়ারও কথা আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ