1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

দীপিকাকে টপকে শীর্ষে ক্যাটরিনা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১৫১ Time View

kat dipikaভারতীয়দের ভালোবাসায় `রামলীলা` তারকা দীপিকা পাডুকোনকে ছাড়িয়ে গেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ছবির সফলতার বিচারে দীর্ঘ ৩ বছর ধরে বলিউডপাড়ায় এক নাম্বার স্থানটি ধরে রেখেছেন দীপিকা।

তারপরও ইন্টারনেটে ভারতীয়রা সবচেয়ে বেশি খুঁজছেন লাস্যময়ী ক্যাটকে। তার আকর্ষণীয় শারীরিক গড়ন ও ভিনদেশি ইমেজই তাকে দর্শকপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে বলে চলচ্চিত্রবোদ্ধারা মনে করছেন।

ইনডিয়া টুডের খবরে জানা গেছে, ক্যাট সোসাল মিডিয়ায় সরব নন। এমনকি তার টুইটারেও কোনো অ্যাকাউন্ট নেই। তবুও অসংখ্য ভক্ত কেবল তাকেই খুঁজছেন।

এর কারণ হিসেবে রয়েছে ক্যাটের বিলেতি অবয়ব। তার মাঝে বিদেশিনীর বৈশিষ্ট্য বিদ্যমান। তাই তিনি যখন শাড়ি কিংবা লেহেঙ্গা পরে ভারতীয় ঢঙে নাচেন, তখন তা দর্শকের মনে দারুণভাবে নাড়া দেয়।

এছাড়া লন্ডনে বেড়ে ওঠা ক্যাটের পুরোপুরি ভারতীয় হয়ে ওঠার চেষ্টাও তার প্রতি বলিউডবাসীর শ্রদ্ধাবোধ বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়েও ক্যাট মানুষের মনে স্থান করে নিয়েছেন।

এদিকে দীপিকার সঙ্গে তার সাবেক প্রেমিক রণবীর কাপুরের উত্তপ্ত বাক্য বিনিময়ের কথা সবাই জানেন। এমনকি দীপিকার সঙ্গে সিদ্ধার্থ মালিয়ার লুকোচুরি প্রেমের বিষয়টিও ভক্তরা ভালোভাবে নেয়নি। হতে পারে এসব ঘটনায় দীপিকার প্রতি মানুষের মনে কিছুটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে।

অন্যদিকে ক্যারিয়ারের পাশাপাশি ক্যাটরিনার নম্রভদ্র ব্যবহারেও সবাই মুগ্ধ বনে গেছেন। এভাবেই ক্যাট ভারতীয়দের স্বপ্নের রাজকন্যায় পরিণত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ