1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

মাগুরায় বন্দুকযুদ্ধে নিহত ১

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১৩০ Time View

marder gunমাগুরা সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দাউদ আলী ওরফে টাইগার দাউদ (৪৫) এক ব্যক্তি নিহত এবং পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন। নিহত দাউদের পিতার নাম বাবর আলী। তার বাড়ি জেলার সদর উপজেলার গৌড়িচরণপুর গ্রামে।

মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের ছোট খালিমপুর গ্রামে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পুলিশের দাবি, দাউদ চাঁদাবাজ ও সন্ত্রাসী।

পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের বড়ইচারা গ্রাম থেকে মঙ্গলবার রাত ১১টার দিকে দাউদকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল রাতে অস্ত্র উদ্ধারে যায়। পুলিশের দলটি ছোট খালিমপুরে পৌঁছালে দাউদের সহযোগীরা তাকে ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়।

একপর্যায়ে পালাতে গিয়ে দাউদ গুলিবিদ্ধ হন। পরে দাউদকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

পরে ঘটনাস্থল থেকে ১টি করে বন্দুক, রাইফেল ও এয়ারগান এবং ২১টি গুলি উদ্ধার করা হয়েছে। ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের আহত ৪ সদস্য সদর হাসপাতালে চিকিৎসা নেন।

পুলিশ জানায়, দাউদের বিরুদ্ধে ৬টি হত্যা এবং ২টি অস্ত্র আইনে মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ