1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

মার্চে মুক্তি পাচ্ছে বিন্দুর এই তো প্রেম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৫
  • ২০৭ Time View

binduদীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় মডেল-অভিনেত্রী বিন্দু অভিনীত এই তো প্রেম ছবিটি। অতি সম্প্রতি ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। আসছে মার্চের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

এ প্রসঙ্গে বিন্দু বললেন,এই ছবিটির জন্য প্রায় পাঁচ বছর ধরে অপেক্ষা করছি। মাঝে ভেবেছিলাম, ছবিটি বুঝি আর আলোর মুখ দেখবে না। কিন্তু সেন্সর ছাড়পত্র পাওয়ায় এর মুক্তির বিষয়টি অনেকটা নিশ্চিত হয়েছে।

আশা করি, কিছুদিনের মধ্যেই দেশের অবস্থা স্বাভাবিক হবে। যতটুকু জেনেছি আপাতত মার্চের মাঝামাঝি সময়ে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।

শাহিন কবির প্রযোজিত এই ছবিটি পরিচালনা করেছেন সোহেল আরমান। এই ছবিতে বিন্দুর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান। বর্তমানে ছবিটি মুক্তির যাবতীয় প্রস্তুতি চলছে। আগামী সপ্তাহ থেকেই বিলবোর্ড, পোস্টার ও ব্যানার তৈরি শুরু হবে।

উল্লেখ্য,২০০৯ সালে `এই তো প্রেম` ছবিটির শুটিং শুরু হয়েছিল। মাঝে দীর্ঘদিন এর কাজ আটকে ছিল। কিছুদিন আগে এর ডাবিংসহ যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে।

মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত এই ছবিতে দেশপ্রেমের পাশাপাশি রোমান্টিকতার বিষয়টিও তুলে ধরা হয়েছে। অন্যদিকে, গত বছর অক্টোবরে বিয়ের পর বিন্দু অভিনয় থেকে দূরে রয়েছেন। আগামীতে তিনি অভিনয় নাও করতে পারেন। যদি তা-ই হয়, তাহলে এটাই হবে তার অভিনীত সর্বশেষ ছবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ