1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ২১ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশে খুচরা ব্যবসা বিক্রি করতে চায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ২০ দিনে ৩২৪৫ কোটি টাকা উত্তোলন জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে জামায়াত বিএনপি নেতা হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন নতুন লুকে ঝলমলে অপু বিশ্বাস, ‘গীতাঞ্জলি’তে মগ্ন ২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম : রুহুল কবীর রিজভী ইসলামী ব্যাংকের প্রশাসকের পদত্যাগ দাবি সচেতন গ্রাহক ফোরামের রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত

নকল টাকায় ‘বিক্রি’ জাল ছবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০৩ Time View

একেই বলে চোরের ওপর বাটপাড়ি৷ সম্প্রতি, স্পেনের দুই ঠগ, অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত শিল্পী ফ্রান্সিসকো গোইয়ার আঁকা একটি ছবি নকল করে আরব দেশীয় এক শেখকে বিক্রি করে যে ১৮ লক্ষ ডলার পায় তার পুরোটাই জাল নোট৷ সেই শেখ এবং যে দালাল এই কেনাবেচায় মধ্যস্থতা করেছিল, দুজনেই এখন বেপাত্তা৷ আর সেই দুই ঠগ এখন হাজতে৷ এই খবর বৃটেনের ‘দি ইন্ডিপেন্ডেন্ট’ সংবাদপত্রের৷

ঘটনার সূত্রপাত ২০০৩ সালে৷ ক্যাটালোনিয়া প্রদেশের জিরোনা শহরের দুই ভাই সেই সময় গোইয়ার আঁকা এক স্পেনীয় শিল্পী আন্তোনিও মারিও এসকিভেলের একটি প্রতিকৃতি কেনে৷ ছবিটির মাপ ছিল ৮০ সেন্টিমিটার x ৬০ সেন্টিমিটার৷ তারা ভেবেছিল, ছবি এবং তার সঙ্গে পাওয়া প্রামাণ্য শংসাপত্র, দুটোই খাঁটি৷ কিন্তু বিশেষজ্ঞরা ছবিটিকে নকল বলে ফরমান দেওয়ার পর, ২০০৬ সালে জিরোনার একটি আদালত রায় দেয়, ২০,০০০ ইউরো জমা দিয়ে দুই ভাই ছবিটি গচ্ছিত রাখতে পারবে৷ ২০১৪ সালের ডিসেম্বর মাসে দু’জনে ঠিক করে, সেই নকল শংসাপত্র দেখিয়েই এক আরব শেখকে ৪০ লক্ষ ডলারে ছবিটি বিক্রি করবে৷ এই ব্যাপারে তাদের ‘সাহায্য’ করে ইতালির এক ‘রহস্যময়’ দালাল৷ সে তার কমিশন বাবদ দুই ভাইয়ের কাছ থেকেই ৩,৪০,০০০ ডলার আদায় করে৷ এই অর্থ, দুই ভাই তাদের এক বন্ধুর কাছ থেকে ধার করে৷

এর পর, দু’জনে তুরিনে গিয়ে ছবির দাম হিসাবে সুইস ফ্র্যাঙ্ক নোটে ১৮ লক্ষ ডলার পায়৷ তারা যখন জেনিভার এক ব্যাঙ্কে সেই অর্থ জমা দিতে যায়, তখন ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানান, নোটগুলি জাল, আসল নোটের প্রতিলিপি মাত্র৷ তারা যখন সুইটজারল্যান্ড ছেড়ে চলে যাচ্ছে, ফ্রেঞ্চ অন্তঃ-শুল্ক বিভাগ তাদের মালপত্র পরীক্ষা করার সময় সেই জাল নোটগুলি দেখতে পেয়ে দু’জনকে আটক করে এবং স্পেন সরকারকে খবর দেয়৷ এরপরই, জুয়াচুরির অভিযোগে দুই ভাই গ্রেপ্তার হয়৷

শিল্পে পরাবস্তবতার পুরোধা গোইয়া আজ বেঁচে থাকলে তার ছবি নিয়ে ব্যবসার এই করুণ পরিণতি দেখলে না হেসে পারতেন না৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ