1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ২১ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশে খুচরা ব্যবসা বিক্রি করতে চায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ২০ দিনে ৩২৪৫ কোটি টাকা উত্তোলন জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে জামায়াত বিএনপি নেতা হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন নতুন লুকে ঝলমলে অপু বিশ্বাস, ‘গীতাঞ্জলি’তে মগ্ন ২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম : রুহুল কবীর রিজভী ইসলামী ব্যাংকের প্রশাসকের পদত্যাগ দাবি সচেতন গ্রাহক ফোরামের রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত

ইরাকে সেনাসহায়তা পাঠাবে নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০৩ Time View

jon kiইরাকে সেনা পাঠাবে নিউজিল্যান্ড। তবে সরাসরি যুদ্ধের জন্য নয়। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএসের) বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে এই সেনা পাঠানো হবে। মঙ্গলবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি এ কথা জানান।

পার্লামেন্টে জন কি বলেন, ইরাকি সরকারের অনুরোধে এ সেনাসহায়তা পাঠানো হবে। ইরাকি সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে ১৪০ সদস্যের একটি সেনা দল আগামী মে থেকে কাজ শুরু করবে বলে এএফপির খবরে জানানো হয়। খবরে বলা হয়, নিউজিল্যান্ডের সেনাবাহিনী বাগদাদের উত্তরে একটি সেনাঘাঁটিতে অস্ট্রেলীয় সেনাবাহিনীর সঙ্গে কাজ করবে। প্রাথমিকভাবে নয় মাসের জন্য এ সেনা পাঠানো হলেও তা কখনোই দুই বছরের বেশি সময়ের জন্য হবে না।

জন কি বলেন, আমরা ইরাকের যুদ্ধে অংশ নিতে পারব না এবং আমাদের নেওয়া উচিতও হবে না। আমাদের সেনারা শুধু তাদের সেনাবাহিনীর ক্ষমতা বাড়াতে সহায়তা করবে, যাতে তারা জঙ্গি সংগঠনের বিরুদ্ধে লড়তে পারে।

জন কি জানান, আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ৬২ দেশের যে জোট রয়েছে, নিউজিল্যান্ড এর সদস্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ