1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

মারাঠা মন্দির কিনে নিলেন শাহরুখ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১৪৫ Time View

kajolএক ভোরবেলায় চুক্তিতে হস্তান্তরিত হয়ে গেল মারাঠা মন্দিরের মালিকানা। শোনা যাচ্ছে, বলিউডের বাদশা কিং খান ও প্রযোজক আদিত্য চোপড়া কিনে নিয়েছেন এই হলটি। ১৯৯৫-এর ১৮ অক্টোবর মুক্তির পর থেকেই মারাঠা মন্দির হলে চলছিল শাহরুখ ও কাজলের অভিনীত দিলওয়ালে দুলহানিয়া জায়েঙ্গের প্রদর্শনী। টানা ১০০৯ সপ্তাহ চলার পর এই শো’টি বন্ধ করার সিদ্ধান্ত নেন মারাঠা মন্দির কর্তৃপক্ষ।

এই খবর শুনে আবেগপ্রবণ হয়ে ওঠেন শাহরুখ খান। কারণ তার মতো বাকি দুই খানের এতদিন ধরে চলা ছবি কোন রেকর্ড নেই। তাছাড়া এই ছবিটিই প্রমাণ করে তিনি বলিউডের বাদশা। আর নায়কের মন খারাপ শুনে এদিকে বিচলিত হয়ে পরেন প্রযোজক আদিত্য চোপড়াও। তাই দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের প্রদর্শনী অব্যাহত রাখতে এই হলটিই কিনে নিয়েছেন ছবির অভিনেতা ও প্রযোজক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ২০ জানুয়ারি সকাল তিনটার সময় মারাঠা মন্দির মালিক পিকে বেচারার সঙ্গে দেখা করেন শাহরুখ আর তখনই নাকি সব কথাবার্তা হয়ে যায়। তবে এখনো শাহরুখ বা আদিত্যর কেউই প্রকাশ্যে কিছু বলেননি। কিন্তু প্রদর্শনী বন্ধ করে দেয়ার নির্ধারিত দিনের পরেও আরো একসপ্তাহ এই ছবিটি দেখানোর সিদ্ধান্ত এই খবরকে আরো জোরালো করেছে। যদিও মারাঠা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে দর্শকদের বহুল অনুরোধ আসায় তারা এই সিদ্ধান্তটি নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ