1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার চেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১১৪ Time View

marder gunচুয়াডাঙ্গা সদর উপজেলার মাহমুদ জুমায় ইউপি সদস্য হোসেন আলীকে (৪৫) কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। হোসেন আলী উপজেলার মাহমুদ জুমা গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে এবং কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য। রবিবার রাতে এই ঘটনাটি ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাতে পার্শ্ববর্তী চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে ৭-৮ জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত ভেবে চলে যায়।

এদিকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক হোসেন আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

সিন্দুরিয়া পুলিশ ক্যম্পের ইনচার্জ বায়েজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে দুবর্ৃৃত্তদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ