1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

যশোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১১৬ Time View

cross fieeযশোরের মনিরামপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন- আবু সাঈদ ও বজলুর রহমান। তাদের বয়স আনুমানিক ৪০ বছর। তারা মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামে থাকতেন।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে মনিরামপুর উপজেলার বেগারিতলা এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই ২ জনকে মঙ্গলবার বিকালে আটক করা হয়। রাতে তাদের নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে বের হয় পুলিশ। রাত আড়াইটার দিকে মনিরামপুর উপজেলার বেগারিতলা এলাকায় পৌঁছালে আটককৃতদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়।

এতে ওই ২ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে ১টি ওয়ান শুটারগান, ২টি গুলি, ১২টি পেট্রলবোমা ও ৯টি ককটেল উদ্ধার করে।

পুলিশের দাবি, নিহত ওই ২ জন ২০১৩ সালে জয়পুর গ্রামে সংঘটিত নাশকতার ৮টি মামলার আসামি ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ