1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ

জেলে গাঁজা দিতে গিয়ে ধরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১২৪ Time View

arrest28মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দিদের গাঁজা দিতে গিয়ে হাতনাতে আটক হয়েছে এক ব্যক্তি।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে গ্রেফতার মাদক বিক্রেতা মো: সুমন (২৯) শহরের পাঁচঘরিয়াকান্দি এলাকার শামসুল মিয়ার ছেলে।
এসময় ওই ব্যক্তির কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছেন কারারক্ষীরা।
গাঁজা সরবরাহ করার সময় মাদক বিক্রেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেলার তরিকুল ইসলাম।
তিনি জানান, দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে।
জেলার তরিকুল ইসলাম জানান, জেল হাজত খানার পূর্ব পাশের দেয়াল প্রাচীর ডিঙ্গিয়ে বন্দিদের কাছে গাঁজা সরবরাহ করার চেষ্টা করছিল বিক্রেতা সুমন। এ সময় কারারক্ষীরা ওই দৃশ্য দেখে ফেলে।
তিনি জানান, কারারক্ষীরা ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা সুমনকে হাতে-নাতে গ্রেফতার করে। দুপুর পৌনে ৩ টার দিকে তাকে সদর থানায় হস্তান্তর করে কারাগার কর্তৃপক্ষ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ