1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

যশোরে মাছবাহী পিকআপে পেট্রলবোমা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১৩২ Time View

pettrol bomaযশোর-সাতক্ষীরা সড়কে মণিরামপুর ডিগ্রি কলেজের সামনে একটি মাছবাহী পিকআপভ্যানে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবিরউদ্দিন জানান, রাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে একটি পিকআপ (যশোর-ড-১১-০৮৪৮) মাছ নিয়ে রংপুরের উদ্দেশে যাচ্ছিল। পিকআপে চালক মোশারফ হোসেন ছাড়াও মালিক ওজিয়ার রহমান ছিলেন। পিকআপটি মণিরামপুর ডিগ্রি কলেজের কাছে পৌঁছলে দুর্বৃত্তরা একটি পেট্রোলবোমা ছুঁড়লে ফলে পিকআপটিতে আগুন লেগে যায়। তবে মালিক ও চালক নিরাপদে পিকআপ থেকে নেমে যেতে সক্ষম হন।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস মণিরামপুর স্টেশনের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ