1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২৭ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি সরকারে ৬ মাসে এমন কোনো ঘটনা নেই, যা ঘটার পর আইনশৃঙ্খলা বাহিনী আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে।

বুধবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির এ সদস্য এসব কথা বলেন।

সম্প্রতি রংপুরের আলোচিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার পর যৌক্তিক সময়ের মধ্যেই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মধ্যে এর চেয়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ খেয়ে-পড়ে শান্তিতে বসবাস করতে চায়। বিএনপি সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী মানুষের এসব মৌলিক চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এ জন্য সবাইকে মহানবীর দেখানো পথে চলার আহ্বান জানান রিজভী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ