1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

কুমিল্লায় পেট্রলবোমায় পুড়ে নিহত ৭

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০০ Time View

lash burnকুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রলবোমায় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন সাতজজন। আহত হয়েছেন ১৬ জন। এদের ১১ জনই আগুনে দগ্ধ হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলার জগমোহনপুর এলাককায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। কক্সবাজার থেকে ঢাকামুখী ‘আইকন পরিবহন’ এর একটি বাস জগমোহনপুর এলাকায় পৌঁছলে তাতে দুবৃত্তরা পেট্রোলবোমা ছুঁড়ে মারে বলে জানান কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনির হোসেন।

কুমিল্লা ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আহতদের উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

পরে দগ্ধ ১১জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে।

এ প্রতিবেদন তৈরি করা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এদের মধ্যে একজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন বলে জানান এক প্রত্যক্ষদর্শী। আগুনে পুড়ে তাদের চেহারা বিকৃত হয়ে গেছে।

চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম চক্রবর্তী বলেন,“ দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ