1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং বাংলাদেশের ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য শুল্কমুক্তভাবে যুক্তরাজ্যের বাজারে প্রবেশের সুযোগ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার করা হবে: বাণিজ্যমন্ত্রী অফশোর ব্যাংকিং ইউনিটের বৈদেশিক মুদ্রায় তহবিল ব্যবস্থাপনা সহজ করল বাংলাদেশ ব্যাংক সিলেট নগরীতে টিলা কাটার অভিযোগে ২১ জনের বিরুদ্ধে মামলা ‘মোশন ক্যাপচারে’ বিশ্বরেকর্ড গড়ল আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমা আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত শফিকুর নতুন অস্ত্র দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার হুঁশিয়ারি ইরানের অফশোর ব্যাংকিং সহজ করল বাংলাদেশ ব্যাংক, কমবে খরচ দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করা হবে : ডা. জাহিদ হোসেন

৯০ বছরে স্কুলে ভর্তি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫
  • ১০৯ Time View
school90নব্বই বছর বয়সে জীবনে প্রথমবারের মতো স্কুলে ভর্তি হয়েছেন কেনিয়ার প্রিসিলা সিটিনেই।
রোববার সকালে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি বাংলা।
রিফট ভ্যালিতে প্রিসিলার স্কুলের প্রধান শিক্ষক বলছেন, সাবেক ধাত্রী প্রিসিলা পৃথিবীর প্রবীণতম স্কুলছাত্রী। তিনি শুধু লিখতে ও পড়তে শিখতেই দৃঢ়প্রতিজ্ঞ নন, রীতিমত স্কুল-পোশাক পড়ে ক্লাসে যোগ দিচ্ছেন। এমনকি অংশ নিচ্ছেন নাচ ও শারীরিক শিক্ষার ক্লাসেও।
রিফট ভ্যালির লিডার্স ভিশন প্রিপারেটরি স্কুলের চতুর্থ শ্রেণিতে গিয়ে বিবিসি সংবাদদাতা দেখতে পান, আকাশী রঙের শার্ট, লাল টাই আর সবুজ সোয়েটার পরে সহপাঠীদের সঙ্গে ক্লাসে করছেন প্রিসিলা।
সহপাঠীরা তাকে ডাকে ‘গোগো’ বলে, যার অর্থ দাদী। শুধু শিক্ষকরাই নয়, সহপাঠী ও অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরাও গোগোকে নিয়ে গর্বিত।
গোগো বিবিসিকে বলেন, ‘আমি বিশ্বের শিশুদের বলতে চাই, বিশেষ করে কন্যা শিশুদেরকে বলতে চাই যে শিক্ষাই তোমাদের সম্পদ। এটা অর্জন করার জন্য পেছনে ফিরে তাকিও না।’
ওই স্কুলের শিক্ষার্থীদের তালিকায় প্রিসিলার নাতী-নাতনীদের সাত সন্তানও রয়েছে।
উল্লেখ্য, গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই পাওয়া বিশ্বের প্রবীণতম শিক্ষার্থী হলেন আরেক কেনিয়ান কিমানি মার্ক। তিনি ৮৪ বছর বয়সে ২০০৪ সালে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। এর পাঁচ বছর পর তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ