1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

কুষ্টিয়ায় স্কুলের প্রধান শিক্ষককে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারি, ২০১৫
  • ১০০ Time View

marder gunকুষ্টিয়ার কুমারখালী উপজেলার দয়ারামপুর গ্রামে মুন্সি রবিউল ইসলাম (৪৫) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ১টার দিকে উপজেলার দয়ারামপুরের নিজ বাড়ির সামনে রবিউলকে গুলি করে দুর্বৃত্তরা। নিহত রবিউল ইসলাম স্থানীয় মহেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

কুমারথালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রবিউল ইসলাম শুক্রবার দিবগত রাত ১টার দিকে তার পরিচালনাধীন এমএমআর ব্রিকস নামের ইটভাটা থেকে মোটর সাইকেল যোগে বাড়িতে ফেরার সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলির শব্দ পেয়ে রবিউলের আত্মীয়-স্বজন এবং স্থানীরা এসে গুলিবিদ্ধ অবস্থায় কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবিউলের মাথায় এবং ডান পাজরে দুটি গুলি চিহ্ন পাওয়া যায়।

খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ এসে ময়না তদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। পুলিশ রাতেই ঘটনার মূল পরিকল্পনাকারী সন্দেহে ওহিদুল নামের ওই ভাটার এক কর্মচারীকে আটক করেছে।

ইটভাটার ব্যবসাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হতে পারে বলে ধারণা করছে পুলিশ। নিহত রবিউলের ভাগিনা মিথুন জানান, তার মামা রবিউলকে বেশ কিছুদিন আগে একটি অপরিচিত নাম্বার থেকে মোবাইল ফোনের মাধ্যমে হত্যার হুমকি দেয়া হয়। রবিউল এব্যাপারে কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন বলে মিথুন দাবি করেন।

উল্লেখ্য, এই ইটভাটার মালিক নিহত রবিউল ইসলামের চাচাতো ভাই সাবেক স্থানীয় ইউপি চেয়ারম্যান ও কুমারখালী থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মুন্সি রশিদুল ইসলামকেও গত বছরের ৮ ডিসেম্বর মহেন্দ্রপুর বাজার থেকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। রশিদুলের মৃত্যুর পর এই ইট ভাটাটি রবিউল পরিচালনা করে আসছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ