1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং বাংলাদেশের ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য শুল্কমুক্তভাবে যুক্তরাজ্যের বাজারে প্রবেশের সুযোগ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার করা হবে: বাণিজ্যমন্ত্রী অফশোর ব্যাংকিং ইউনিটের বৈদেশিক মুদ্রায় তহবিল ব্যবস্থাপনা সহজ করল বাংলাদেশ ব্যাংক সিলেট নগরীতে টিলা কাটার অভিযোগে ২১ জনের বিরুদ্ধে মামলা ‘মোশন ক্যাপচারে’ বিশ্বরেকর্ড গড়ল আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমা আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত শফিকুর নতুন অস্ত্র দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার হুঁশিয়ারি ইরানের অফশোর ব্যাংকিং সহজ করল বাংলাদেশ ব্যাংক, কমবে খরচ দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করা হবে : ডা. জাহিদ হোসেন

জার্মানির ‘ইসলামবিরোধী’ সংগঠন পেগিডা প্রধানের পদত্যাগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০১৫
  • ১৩০ Time View
‘পাশ্চাত্যের ইসলামিকরণের বিরুদ্ধে দেশপ্রেমিক ইউরোপীয়রা’ নামে পরিচিত পেগিডার প্রধান লাটজ ব্যাখম্যান পদত্যাগ করেছে। সম্প্রতি ফেসবুকে তার শরণার্থীবিরোধী একটি মন্তব্য এবং হিটলারের অনুকরণে ‘পোজ’ দেওয়া একটি ছবি প্রকাশিত হওয়ার পর এ নিয়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে পদত্যাগ করলেন তিনি। খবর বিবিসি
জার্মানিতে বসবাসরত শরণার্থীদের পশুর সঙ্গে তুলনা করে ফেসবুকে একটি মন্তব্য করেন বাখম্যান। পদত্যাগের পাশাপাশি শরণার্থীদের বিষয়ে অপমানজনক মন্তব্য করায় ক্ষমা প্রার্থনা করেছেন এ পেগিডা নেতা।
তবে হিটলারের মতো চুলের স্টাইল ও গোঁফ রেখে ছবিতে পোজ দেওয়া বিষয়ে কোনো মন্তব্য করেননি বাখম্যান।
এ বিষয়ে জার্মানির পেগিডা আন্দোলনের মুখপাত্র ক্যাথরিন ওর্থেল বলেন, ‘শরণার্থীবিরোধী মন্তব্যটি অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। তবে হিটলারের অনুকরণে পোজ দেওয়া ছবিটিকে বাখম্যান ‘ব্যঙ্গ’ ও ‘কৌতুক’ হিসেবে বর্ণনা করে বিষয়টিকে ছোট করে দেখাতে চেয়েছেন।’
তবে ছবিতে হিটলারের ভঙ্গিমায় বাখম্যানের ‘পোজ’ দেওয়ার বিষয়ে কঠোর মনোভাব ব্যক্ত করেছে জার্মান সরকার। জার্মানির ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল বলেছেন, ‘হিটলারের ভঙ্গিতে ছবির পোজ দেওয়া যে কেউ হয় নাৎসি, নয় নির্বোধ। যুক্তিবাদী মানুষ নির্বোধদের অনুসরণ করেন না; আর ভদ্র মানুষ নাৎসিদের অনুসরণ করেন না।’
এদিকে বাখম্যানের পদত্যাগের পরও জার্মানির লাইপজিগ শহরে ইসলামবিরোধী ‘পেগিডা’ আন্দোলন অব্যাহত  রয়েছে। তবে এর সমর্থকরা দুভাগে বিভক্ত হয়ে গেছেন। দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ