1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

খাগড়াছড়িতে ‘ইত্যাদি’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০১৫
  • ১৬৩ Time View

ittadiচেঙ্গী নদীর তীরে অবস্থিত পার্বত্য অঞ্চল খাগড়াছড়িতে ধারণ করা হলো এবারের ‘ইত্যাদি’। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত চেঙ্গী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে ধারণ করা হয় এটি। এ অঞ্চলের প্রকৃতির সঙ্গে মিল রেখে পাহাড়ের আদলে এবারের সেট নির্মাণ করা হয়েছে। তাছাড়া এ অঞ্চলের আঞ্চলিক ভাষা মারমা, ত্রিপুরা, চাকমা ও বাংলা ভাষার একটি গানের সঙ্গে ঐতিহ্যবাহী নাচে অংশগ্রহণ করেছে স্থানীয় নৃত্যশিল্পীরা। ১৯ জানুয়ারি খাগড়াছড়ির চারদিকে পাহাড়ঘেরা আলোকিত মঞ্চের সামনে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ধারণ করা হয় ‘ইত্যাদি’। আমন্ত্রিত দর্শক ছাড়াও হাজার হাজার মানুষ আশপাশের পাহাড়ের ওপর দাঁড়িয়ে ‘ইত্যাদি’র দৃশ্য ধারণ উপভোগ করেন। ফাগুন অডিও ভিশনের পক্ষে হানিফ সংকেত জানান, ‘স্টুডিওর চার দেয়ালের বাইরে এসে সারাদেশকে দেখা এবং দেখানো, জানা এবং জানানোই আমাদের উদ্দেশ্য। প্রায় ২০ বছর আগে সংসদ ভবনের সামনে ধারণ করা আমাদের একটি অনুষ্ঠান থেকে এর যাত্রা শুরু। টেলিভিশন অনুষ্ঠানকে স্টুডিওর বাইরে নিয়ে আসার অভিপ্রায়ে গত এক যুগ ধরে আবারও দেশের বিভিন্ন স্থানে ‘ইত্যাদি’র মূল অনুষ্ঠান ধারণ করা হচ্ছে।’ ইত্যাদির এ পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ৩০ জানুয়ারি রাত সাড়ে ৮টায়। বরাবরের মতো অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ