1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

খালেদার কার্যালয় ঘেরাওয়ের হুমকি গার্মেন্টস শ্রমিকদের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫
  • ১১০ Time View

worker garmentsআগামী ২১ জানুয়ারির মধ্যে হরতাল-অবরোধের মতো সব ধরনের সহিংস কর্মসূচি প্রত্যাহার না করলে ২২ জানুয়ারি বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ।

সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে  ‘প্রতিহিংসার আগুনে দহন নয়, গণতন্ত্র ও উন্নয়নকে বিকশিত হতে দাও’ শীর্ষক আয়োজিত এক মানববন্ধন থেকে সংগঠনের নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন।

আয়োজক সংগঠনের সদস্য সচিব বদরুদ্দোজা নিজাম বলেন, “বিএনপি-জামায়াতের হরতাল অবরোধের নামে সারা দেশে ২৬ জন শ্রমজীবী মানুষ মারা গেছে। প্রায় ৫০০ যানবাহনে আগুন ও ভাঙচুর চালানোসহ তাদের সহিংসতায় ছয় শতাধিক মানুষ আহত হয়েছে। এ সহিংসতা এখনো চলমান রয়েছে।”

তিনি বলেন, “খালেদা জিয়ার এরূপ ঘৃণিত পদক্ষেপের কারণে দেশের গার্মেন্টস শিল্প আজ হুমকির মুখে। এখন বিদেশি বায়ারদের অর্ডার কাটার সময়। কিন্তু বর্তমান অরাজকতায় তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। ফলে গার্মেন্টস মালিকরা সর্বোপরি দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ৪০ লাখ গার্মেন্ট শ্রমিকের রুটি রুজিও আজ হুমকির মুখে। এ অবস্থা আর চলতে দেয়া যায় না।”

২১ তারিখের মধ্যে খালেদা জিয়া সহিংস কর্মসূচি প্রত্যাহার করা না করলে ২২ তারিখ তার কার্যালয় ঘেরাও করে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

এ সময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আবুল হোসেন, নাজমা আক্তার, তৌহিদুর রহমান, সিরাজুল ইসলাম, লিমা ফেরদৌস প্রমুখ।

মানবন্ধন শেষে সংগঠনের নেতাদের অংশগ্রহণে প্রেস ক্লাবের সামনের রাস্তায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ