1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১১, মামলা ৪৯ নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় প্রাণ গেল নারীর জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী পে স্কেল কবে থেকে বাস্তবায়ন? জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা অস্ট্রেলিয়াকে ‘তুলাধোনা’র মোড়কে অনেক বছর গল্প করার এক জয় অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিডিও কলে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

বেবি বচ্চনের আগমনকে ঘিরে মিডিয়ায় নতুন আইন

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০১১
  • ৩৩৮ Time View

বচ্চন পরিবারের নতুন অতিথি আসার ক্ষণ ঘনিয়ে এসেছে। সেভেন হিলস হসপিটালে ইতোমধ্যেই ভর্তি হয়ে গেছেন ঐশ্বরিয়া রায় বচ্চন। কিন্তু তার এই একান্ত ব্যক্তিগত মুহূর্তটি নিয়ে মোটেও বাড়াবড়ি করতে পারবে না মিডিয়া। এ জন্য নতুন আইন গঠন করা হয়েছে। বেবি বচ্চনের আগমনের ক্ষণটি একান্ত গোপন রাখার জন্য বিগ বি’র অনুরোধে ভারতীয় মিডিয়ার ওপর ১০টি নতুন আইন আরোপ করেছে ‘ব্রডকাস্ট এডিটরস অ্যাসোসিয়েশান’ (বিইও)।

বিইও’র ভাইস-প্রেসিডেন্ট অর্ণব গোস্বামী এ ব্যাপারে বলেন, “সন্তানের জন্মদান প্রতিটি নারীর জন্য একটি আনন্দের বিষয়। প্রতিটি পরিবারের জন্য এটা একটা স্মরণীয় মুহূর্ত। এই মুহূর্তটিকে কে কিভাবে প্রকাশ করবে, কতখানি প্রকাশ করবে এটা তাদের একান্ত নিজস্ব ব্যাপার। তাই, পুরো ভারতীয় মিডিয়াকে আমি অনুরোধ করছি, তারা যেন কারো ব্যক্তিগত জীবনে অনুপ্রবেশ না করে।”

গোস্বামী জানান, ঐশ্বরিয়ার সন্তান জন্ম নেয়ার পর কোনো চ্যানেল এটাকে ব্রেকিং নিউজ হিসেবে প্রচার করতে পারবে না। বচ্চন পরিবারের সম্মতি ছাড়া নবজাতকের কোনো ছবি প্রকাশ করতে পারবে না। এছাড়াও, ঐশ্বরিয়া যে হাসপাতালে আছেন ওই হাসপাতালের সামনে কোনো মিডিয়ার গাড়ি থাকতে পারবে না। এমনকি ‘জলসা’ কিংবা ‘প্রতীক্ষা’র সামনেও দাঁড়াতে পারবে না কোনো মিডিয়ার গাড়ি।

অন্যান্য আরোপিত আইনগুলোর মধ্যে আরো আছে, নবজাতকের জন্মের পর, তার ভবিষ্যৎ জানানোর কোনো জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠান প্রচার করা যাবে না। কোনো ভারতীয় চ্যানেল অথবা কোনো সংবাদপত্রের বিরুদ্ধে যদি এই আইন ভঙ্গের প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ‘ব্রডকাস্টিং এডিটরস অ্যাসোসিয়েশান’। লাইসেন্স বাতিল থেকে শুরু করে, আইনানুগ ব্যবস্থাও নিতে পারেন বলে জানিয়েছেন অর্ণব গোস্বামী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ