1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

‘ক্যাটরিনা হোক ভারতের পরবর্তী রাষ্ট্রপতি’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারি, ২০১৫
  • ১৫৪ Time View

kat rasক্যাটরিনা কাইফকে ভারতের পরবর্তী রাষ্ট্রপতি করা উচিত। এমনই পরামর্শ দিলেন দেশটির সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এবং প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান মার্কণ্ডেয় কাটজু। তবে এ ক্ষেত্রে একটি শর্তও রেখেছেন তিনি। তার শর্ত, শপথগ্রহণের সময় সবচেয়ে বিখ্যাত গান ‘শীলা কি জওয়ানি’ গাইতে হবে ক্যাটরিনাকে।

মঙ্গলবার নিজের ব্লগে এই পরামর্শ দেন কাটজু। সেখানে লিখেছেন, কয়েকদিন আগে ক্রোয়েশিয়ায় এক সুন্দরী মহিলাকে রাষ্ট্রপতি করা হয়েছে। তার মতে, আর্থিক দিক দিয়ে দুর্বল ক্রোয়েশিয়া যদি মিস গ্রেবর কিটরোবিককে নিজের রাষ্ট্রপতি করতে পারে, তা হলে আমরা কেন পারি না?

নিজের ব্লগে তিনি লিখেছেন, ‘আমি ভোটে সব সময় সুন্দরী মহিলা, যেমন ফিল্ম অভিনেত্রীদের নির্বাচিত করাকে সমর্থন করি। কারণ, নেতা সব সময় চাঁদ এনে দেওয়ার কথা বলবেন, কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করবেন না।’

তিনি আরও লিখেছেন, ‘কাউকে না-কাউকে নির্বাচিত করতেই হবে। তাই অনন্ত সৌন্দর্যকে ভোট দিই। অন্তত মিডিয়ায় ওই সুন্দরী মহিলাকে দেখে আনন্দিত তো হব। না-হলে শেষে কিছুই পাবেন না।’

এর পরই ক্যাটরিনা কাইফকে রাষ্ট্রপতি করার পরামর্শ দেন তিনি। কাটজু লিখেছেন, ‘ক্যাটরিনা কাইফকে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত করার পরামর্শ দিচ্ছি। কিন্তু একটি শর্তে। শপথ গ্রহণ অনুষ্ঠানে নিজের বিখ্যাত গান ‘শীলা কি জওয়ানি’ গাইতে হবে তাকে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ