1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

নাটোরে ট্রাকচাপায় হেলপার নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪
  • ৮৪ Time View

road accident2নাটোরে ট্রাকচাপায় সুলতান বাবু (২৫) নামে আরেক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। নিহত বাবু চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহমতপাড়া এলাকার নওমুসলিম বিজু বৈরাগী ওরফে নবীর উদ্দিনের ছেলে।

শনিবার রাত ১টার দিকে নাটোর জেলার সদর উপজেলার আহম্মেদপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, রাতে নাচোল থেকে ঢাকাগামী একটি কয়লাবোঝাই ট্রাক জেলার সদর উপজেলার আহম্মেদপুর এলাকায় যাত্রাবিরতি করে। এ সময় ট্রাকের পেছনে দাঁড়িয়ে থাকা হেলপার সুলতান বাবুকে অপর একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবু মারা যান।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ