1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির মনোনয়ন তালিকায় নেতাদের স্ত্রী-কন্যারা সরকার মিডিয়া নিয়ন্ত্রণে বিশ্বাস করে না: তথ্য প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ শুধু বগুড়া নয়, সারাদেশের উন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বান্দরবানে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাধবী মারমা সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন সেলিমা রহমান নারী সংরক্ষিত মহিলা আসনের ৮৫ শতাংশের বেশি ছাত্রদলের সাবেক ও বর্তমান কর্মী: হামিম এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ

শাহরুখকে হটিয়ে শীর্ষে সালমান খান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০১৪
  • ১২০ Time View

salman sফোর্বস ইন্ডিয়ার ২০১৪ সালের সেরা তারকার তালিকায় শাহরুখ খানকে টপকে শীর্ষে উঠেছেন আরেক জনপ্রিয় খান ‘সল্লুভাই’। আর শাহরুখ এক থেকে নেমে গেছেন তিনে।

অক্টোবর ২০১৩ থেকে সেপ্টেম্বর ২০১৪ পর্যন্ত তারকাদের ব্যক্তিগত পারফরম্যান্স, জনপ্রিয়তা বিচার করে এই তালিকা তৈরি করা হয়েছে।

এই সময়ে সালমান খানের দুটি ব্লকবাস্টার সিনেমা জয় হো ও কিক মুক্তি পায়। এছাড়াও বিগ বস ৮-এর সঞ্চালনার ফলে বেশ মোটা টাকাই আয় হয়েছে সালমানের। আর তার ফলে জনপ্রিয়তা ও পারিশ্রমিকের ভিত্তিতে তালিকার শীর্ষে উঠে এসেছেন সালমান।

এই একই সময়কালের হিসাবে আদতে শাহরুখ খানের কোনো সিনেমাই মুক্তি পায়নি।

হ্যাপি নিউ ইয়ার মুক্তি পায় ২০১৪ সালের অক্টোবর মাসে। আর সেই কারণেই তালিকায় অধঃপতন বাদশার। যদিও ব্র্যান্ডের বিজ্ঞাপনে সবথেকে এগিয়ে শাহরুখ। হাতে এখনও পর্যন্ত ২২টি চুক্তি রয়েছে তার। সালমান ও শাহরুখের মাঝে ঢুকে পড়েছেন অমিতাভ বচ্চন।

শেষ বারের তালিকায় পঞ্চম স্থানে ছিলেন বিগ বি। তার অভিনীত ভূতনাথ রিটার্নস ভালো ব্যবসা করেছে বক্স অফিসে। এছাড়াও তার সঞ্চালিত টেলিভিশন শো কৌন বনেগা ক্রোড়পতিই জনপ্রিয় হয়েছে। এছাড়াও যুদ্ধ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

সেরা দশ তালিকায় যারা আছেন- ১. সালমান খান ২. অমিতাভ বচ্চন ৩. শাহরুখ খান ৪. এমএস ধোনি ৫. অক্ষয় কুমার ৬. বিরাট কোহলি ৭. আমির খান ৮. দীপিকা পাড়ুকোন ৯.হৃতিক রোশান ১০. শচীন টেন্ডুলকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ