1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা ঢাকায় জব ফেয়ার করবে জেলা প্রশাসন তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা হাসানুল হক ইনু আন্দোলন দমনের বৈঠকগুলোতে অংশ নিতেন অফশোর ব্যাংকিংয়ে বিদেশি মুদ্রা লেনদেনের সুযোগ বাড়ল হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ জিদানের কোচিংয়ে খেলা এমবাপের কাছে ‘সিনেমার গল্পের মতো’ নগদে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ে চুক্তি ‘ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার আর হাসিনার ফিরে আসার ঘোষণায় যোগসূত্র আছে’

যুদ্ধজাহাজের সংখ্যায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাচ্ছে চীন

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০১৪
  • ৯৯ Time View

ship china২০২০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের যুদ্ধজাহাজের সংখ্যা হবে বেশি। এ তথ্য দিয়েছে চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত যুক্তরাষ্ট্র কংগ্রেসের কমিটি।

যুক্তরাষ্ট্র কমিশনের ওই রিপোর্টের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট বলেছে, আগামী ৬ বছরের মধ্যে চীনা যুদ্ধজাহাজের সংখ্যা হবে ৩৫১টি। যুক্তরাষ্ট্র কংগ্রেসের এ কমিটি সমপ্রতি তাদের রিপোর্ট জমা দিয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে সমুদ্রে মোতায়েনযোগ্য ২৮৯টি যুদ্ধাজাহাজ রয়েছে। এ কমিশন তাদের রিপোর্টে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৬৭টি যুদ্ধজাহাজ মোতায়েনের দাবি জানিয়েছে।

কমিশনের তথ্য অনুযায়ী, চলতি বছরে চীন সামরিক খাতে ১৩১ বিলিয়ন ডলার খরচ করছে যা গত বছরের চেয়ে শতকরা ১২.২ ভাগ বেশি। চীনের এসব সামরিক পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী উদ্বেগ প্রকাশ করেছে।

বিপরীতে চীনও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র বাহিনীর উপস্থিতি বেড়ে চলার পরিপ্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করে আসাছে।

গত বছর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর কংগ্রেসকে জানিয়েছিল, আগামী এক দশকে চীন বেশ কিছু বিমানবাহী যুদ্ধজাহাজ তৈরি করবে এবং চীনের তৈরি প্রথম বিমানবাহী জাহাজ সম্ভবত এ দশকের দ্বিতীয়ার্ধে সমুদ্রে নামবে। কিন্তু তার আগেই চীনের প্রথম বিমানবাহী জাহাজ সমুদ্রে নেমেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ