1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা ঢাকায় জব ফেয়ার করবে জেলা প্রশাসন তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা হাসানুল হক ইনু আন্দোলন দমনের বৈঠকগুলোতে অংশ নিতেন অফশোর ব্যাংকিংয়ে বিদেশি মুদ্রা লেনদেনের সুযোগ বাড়ল হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ জিদানের কোচিংয়ে খেলা এমবাপের কাছে ‘সিনেমার গল্পের মতো’ নগদে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ে চুক্তি ‘ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার আর হাসিনার ফিরে আসার ঘোষণায় যোগসূত্র আছে’

তিব্বত নিয়ে গান গাওয়ায় কারাদণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০১৪
  • ১৫২ Time View

তিব্বতের মানুষদের নিয়ে গান লেখায় জনপ্রিয় এক তিব্বত শিল্পীকে চার বছরের জেল দিয়েছে চীনা সরকার। তার বিরুদ্ধে গানে তিব্বতিদের একতাবদ্ধ হওয়া ও মাতৃভাষায় কথা বলার আহ্বান জানানোর অভিযোগ আনা হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত এই শিল্পীর নাম কালসাং ইয়ারপেল (৩৯)।image_108580_0

রোববার ভারত ভিত্তিক সংবাদ মাধ্যম পাউল ডটকম এ সংবাদ জানিয়েছে।

সংবাদে বলা হয়, “চীনা কর্তৃপক্ষ বলছে, কালসাং রাজনৈতিক উদ্দেশ্যে নিয়ে গান গেয়েছেন। কেবল কাসলাং নন তার সাথে কনসার্টের আয়োজকদেরকেও দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। চীনের দক্ষিণ-পশ্চিমের সিচুয়ান প্রদেশের এক আদালত এ রায় দিয়েছে।”

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, “ঠিক কী কারণে তিব্বতিয়ান এই শিল্পীকে গত বৃহস্পতিবার চীনের আদালত কারাদণ্ড দিয়েছে তা স্পষ্ট নয়।”

এদিকে স্থানীয় সূত্রের বরাত দিয়ে আমেরিকা ভিত্তিক রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে, “তিব্বতিয়ান কনসার্টে অংশ নেবার জন্য কাসালং কে কারাদণ্ড দেয়া হয়েছে। তিনি সেখানে রাজনৈতিক উদ্দেশ্যে গান গেয়েছিলেন।”

রেডিও ফ্রি এশিয়া জানায়, “কাসালং এর গানে ‘আমাদের তিব্বতি ভাষা শিখা উচিত’, ‘আমাদের এক হতে হবে’ এ দুটি লাইন ছিল।” গান গাওয়ার অপরাধে গত বছর তাকে আটক করা হয়েছিল। আর তার আলোচিত কনসার্টটি ২০১২ সালে আয়োজন করা হয়েছিল।

তিব্বতে ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে কড়া নিয়ন্ত্রণ বজায় রেখে চলেছে চীন। তিব্বতিয়ানদের দাবি চীন তাদের সঙ্গে অর্থনৈতিক বৈষম্য করছে। ২০০৮ সালে তিব্বতের রাজধানী লাসাতে ভয়াবহ দাঙ্গার পর সেখানে আরো কড়াকড়ি নিরাপত্তা আরোপ করেছে চীন।–আল-জাজিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ