1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা ঢাকায় জব ফেয়ার করবে জেলা প্রশাসন তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা হাসানুল হক ইনু আন্দোলন দমনের বৈঠকগুলোতে অংশ নিতেন অফশোর ব্যাংকিংয়ে বিদেশি মুদ্রা লেনদেনের সুযোগ বাড়ল হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ জিদানের কোচিংয়ে খেলা এমবাপের কাছে ‘সিনেমার গল্পের মতো’ নগদে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ে চুক্তি ‘ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার আর হাসিনার ফিরে আসার ঘোষণায় যোগসূত্র আছে’

ইমরানকে ‘নেকড়ে’ বললেন জারদারি

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০১৪
  • ১০৯ Time View

পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পার্টির চেয়ারম্যান এবং সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খানকে নেকড়ে বাঘের সঙ্গে তুলনা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। রোববার পাকিস্তান পিপলস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।image_108556_0

ইমরান খানের কড়া সমালোচনা করে আসিফ বলেন, “ইদানীং ইসলামবাদে একটা নেকড়ে সমাবেশ করছে। তার রাজনীতির সঙ্গে আমাদের রাজনীতির তফাত রয়েছে। সে খাটো মনের মানুষ।”

তিনি বলেন, “এই ধরনের লোকদের আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে কোনো ধারণা নেই। আফগানিস্তান, লিবিয়া ও ইরানসহ অনান্য ইসলামিক দেশে কী ঘটছে তারা তা জানে না। তারা এটাও বুঝে না এর ফলাফল পাকিস্তানে কী হতে পারে। এটা বুঝার জন্য তাদের রাজনীতি শিখতে হবে।”

প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পাশে থাকার ঘোষণা দিয়ে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, “আমরা নওয়াজকে সামনে এগিয়ে যেতে বলবো। এগিয়ে যাও নওয়াজ এগিয়ে যাও- স্লোগানটি আমারও পছন্দ। আমরা আমাদের অবস্থানে থেকে তাদের সহযোগিতা দিয়ে যাবো।”

জারদারি বলেন, “এখন ক্যাপ্টেন বল করছেন। পিচ ভালো হলে আমরাও বোলিংয়ে যাবো।”

তিনি বলেন, “আমরা না চাইলে এ সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে না। সেনা শাসনের চাইতে নওয়াজের শাসন ভালো। একনায়কত্বের চেয়ে খারাপ গণতন্ত্র ভালো।”-ডন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ