1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা ঢাকায় জব ফেয়ার করবে জেলা প্রশাসন তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা হাসানুল হক ইনু আন্দোলন দমনের বৈঠকগুলোতে অংশ নিতেন অফশোর ব্যাংকিংয়ে বিদেশি মুদ্রা লেনদেনের সুযোগ বাড়ল হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ জিদানের কোচিংয়ে খেলা এমবাপের কাছে ‘সিনেমার গল্পের মতো’ নগদে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ে চুক্তি ‘ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার আর হাসিনার ফিরে আসার ঘোষণায় যোগসূত্র আছে’

কৃষাঙ্গ কিশোরকে গুলি করে হত্যা: ইস্তফা দিলেন ফার্গুসনের সেই পুলিশ কর্মকর্তা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০১৪
  • ১৩৪ Time View

darenযুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরের সেই পুলিশ কর্মকর্তা ডারেন উইলসন চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। মাইকেল ব্রাউন নামে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যা করার প্রায় ৪ মাস পর চাকরি থেকে সরে দাঁড়ালেন এই শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা।

ডারেন উইলসনের ইস্তফা দেয়ার ঘোষণা দিয়েছেন তার এক আইনজীবী। ঘোষণায় বলা হয়েছে, স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তাফা দিয়েছেন ডারেন উইলসন।

৯ আগস্ট ব্রাউনকে হত্যার পর থেকেই প্রশাসনিক ছুটিতে ছিলেন উইলসন। উইলসন চাকরি অব্যাহত রাখলে পুলিশ বিভাগের বিরুদ্ধে সহিংসতা চালানো হবে বলে এর আগে কয়েক দফা হুমকি দেয়া হয়েছে।

এদিকে গত সোমবার ডারান উইলসন আমেরিকার জুরি বোর্ড নির্দোষ বলে ঘোষণা করার জেরে ফার্গুসনসহ যুক্তরাষ্ট্রজুড়ে প্রচণ্ড বিক্ষোভ এবং কোথাও কোথাও সহিংসতা ঘটেছে।

ডারান উইলিয়ামের বিচার দাবি করে বিক্ষোভের সময় শুক্রবার ফার্গুসনে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ব্রাউন হত্যার বিচারের দাবিতে যুক্তরাষ্ট্রের অনেক শহরেই বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের মুখে ব্ল্যাক ফ্রাইডের দিনটিতে ফার্গুসনের বিপণী কেন্দ্রগুলো বন্ধ রাখতে বাধ্য হন দোকানিরা।

এ ছাড়া শিকাগো, নিউইয়র্ক, সিয়াটেল এবং উত্তরাঞ্চলীয় ক্যালিফোর্নিয়াতে বিক্ষোভকারীরা নিজেদেরকে শিকল দিয়ে রেলগাড়ির সঙ্গে বেঁধে রাখেন। ক্যালিফোর্নিয়া থেকে অন্তত ১২ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ