1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ৭ ডিসেম্বর

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০১৪
  • ১২৫ Time View

latif21ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে মন্ত্রী পরিষদ থেকে বহিষ্কৃত আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি আগামী ৭ ডিসেম্বর নিধারণ করেছেন আদালত।

রবিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালত এডভোকেট আবেদ রেজার দায়ের করা মামলায় চার্জ গঠন শুনানির জন্য এদিন ধার্য করেন।

প্রসঙ্গত, ২৫ নভেম্বর দুপুরে আবদুল লতিফ সিদ্দিকী রাজধানীর ধানম-ি থানায় হাজির হয়ে আত্মমর্পণ করেন। পরে পুলিশ লতিফ সিদ্দিকীকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে নিয়ে যায়।

পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালত তাকে কারাগারে পাঠানো আদেশ দেন। লতিফ সিদ্দিকীর পক্ষে জামিনের জন্য কোনো আইনজীবী না থাকায় জামিন শুনানি হয়নি।

এর আগের দিন ২৩ নভেম্বর রাতে ভারত থেকে দেশে ফেরার পর তাকে গ্রেফতার করা নিয়ে নানা নাটকীয়তা তৈরি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ