1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

এশিয়ান গেমস হকিতে হার দিয়ে শুরু বাংলাদেশের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পেরে ওঠেননি আমিরুল-আশরাফুলরা।

দ্বিতীয় কোয়ার্টারে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ছবি: এশিয়ান হকি ফেডারেশন ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

প্রথম কোয়ার্টারে দক্ষিণ কোরিয়াকে আটকে রাখলেন আমিরুল-আশরাফুলরা। কিন্তু এরপর আর পারলেন না। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে এশিয়ান গেমস হকিতে যাত্রা শুরু করল বাংলাদেশ।

জাপানের জিফুতে শুক্রবার পুল-এ’র ম্যাচে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে তিনটি, তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে একটি করে গোল হজম করে দল।

প্রতিযোগিতায় চারটি সোনা জেতা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে অবশ্য প্রথম কোয়ার্টারে পোস্ট আগলে রাখতে পারে বাংলাদেশ। পরের কোয়ার্টারে বায়ে সং মিন ও ওহ সেওং এক মিনিটের মধ্যে গোল করে এগিয়ে নেন দলকে। এই কোয়ার্টারের শেষ দিকে লি গ্যাংসানের ফিল্ড গোল্ড ব্যবধান আরও বাড়িয়ে নেয় সবশেষ ২০০৬ সালে সেরা হওয়া দক্ষিণ কোরিয়া।

তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার (পিসি) থেকে ইয়াং জিহুনের লক্ষ্যভেদে আরও কোণঠাসা হয়ে যায় ২০১৮ সালে এ ইভেন্টে ষষ্ঠ হওয়া বাংলাদেশ। চতুর্থ ও শেষ কোয়ার্টারের শেষ দিকে সিম জায়েওনের ফিল্ড গোলে নিশ্চিত হয়ে যায় দক্ষিণ কোরিয়ার সহজ জয়।

পুল পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার স্বাগতিক জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ। পুল-এ’র বাকি তিন দল ভারত, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কা।

সংকট যখন সবার, সমাধান কেন শুধু সরকারি চাকরিজীবীদের জন্য

পাকিস্তানের স্কলারশিপ কেলেঙ্কারি: বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার দায় কার?

দেয়ালের ছবি নয়, লড়াইটি আসলে ইতিহাসের কর্তৃত্ব নিয়ে

ব্রিকস সম্মেলন: ডলারের বিকল্প, নাকি বহুমুদ্রাভিত্তিক বিশ্বের সূচনা?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ