1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় জামায়াতের বিক্ষোভ বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা ঢাকায় জব ফেয়ার করবে জেলা প্রশাসন তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা হাসানুল হক ইনু আন্দোলন দমনের বৈঠকগুলোতে অংশ নিতেন অফশোর ব্যাংকিংয়ে বিদেশি মুদ্রা লেনদেনের সুযোগ বাড়ল হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ জিদানের কোচিংয়ে খেলা এমবাপের কাছে ‘সিনেমার গল্পের মতো’ নগদে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ে চুক্তি

ফরাসি প্রধানমন্ত্রী শাদে

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০১৪
  • ১০৬ Time View

shadeফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভ্যালস দুই দিনের আঞ্চলিক সফরের শুরুতে শুক্রবার শাদে এসে পৌঁছেছেন। ফ্রান্সের নেতৃত্বাধীন জিহাদি দমন বাহিনীর প্রতি সমর্থন জানানোর জন্য তিনি এ সফর করছেন।

ফ্রান্সের প্রধানমন্ত্রী শনিবার এনজামিনায় শাদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবির সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি নাইজার যাবেন।

তিনি রবিবার নাইজারের রাজধানী নিয়ামিতে দেশটির প্রেসিডেন্ট মহামাদু ইসোফর সঙ্গে বৈঠক করবেন।

ভ্যালসের সঙ্গে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী জ্যাঁ-ইভস লা দ্রিয়ান রয়েছেন। তারা শনিবার এনজামিনা বিমানবন্দরের কাছে ফ্রান্সের একটি সামরিক ঘাঁটিও পরিদর্শন করবেন।

এনজামিনা থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল অবস্থিত। এ কারণে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইসলামি যোদ্ধা গোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে ফরাসি সেনাবাহিনীর যুদ্ধে এনজামিনাকে একটি কৌশলগত গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে বিবেচনা করা হয়।

উল্লেখ্য, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওঁলাদও গত জুলাইতে শাদ ও নাইজার সফর করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ