1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

রাবি শিক্ষক হত্যাকাণ্ড: গ্রেফতারকৃত ১১ জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০১৪
  • ১০৭ Time View

shofiulরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক এ কে এম শফিউল ইসলাম হত্যা মামলায় গ্রেফতারকৃত ১১ জনের বিরুদ্ধে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শারমিন আক্তারের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকালে ১১ জনকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে তাদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

অভিযুক্তরা হলেন- নগরীর বিনোদপুর এলাকার ইসলামীয়া কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবীর, বাগমারার আবদুল্লাহ আল মাহমুদ, চৌদ্দপাই এলাকার মশিউর রহমান, ডাশমারীর হাসিবুর রহমান, রেজাউল করিম, দুর্গাপুরের ফজলুল হক, দেওয়ানপাড়ার মোঃ সাগর, জিন্নাত আলী, শ্যামপুরের আরিফ, পাবনার ঈশ্বরদীর সাইফুদ্দিন এবং মোশাররফ হোসেন।

প্রসঙ্গত, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর চৌদ্দপাই এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন অধ্যাপক ড. শফিউল ইসলাম। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক বাদী হয়ে রবিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর মতিহার থানায় মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ