1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় জামায়াতের বিক্ষোভ বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা ঢাকায় জব ফেয়ার করবে জেলা প্রশাসন তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা হাসানুল হক ইনু আন্দোলন দমনের বৈঠকগুলোতে অংশ নিতেন অফশোর ব্যাংকিংয়ে বিদেশি মুদ্রা লেনদেনের সুযোগ বাড়ল হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ জিদানের কোচিংয়ে খেলা এমবাপের কাছে ‘সিনেমার গল্পের মতো’ নগদে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ে চুক্তি

বিয়ে না দেয়ায় একই পরিবারের ৫ জনকে হত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০১৪
  • ১২২ Time View

iraq takইরাকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র সদস্যের কাছে মেয়ে বিয়ে না দেয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

ইরাকের মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আইএসআইএল সন্ত্রাসী জামাল সাদ্দাম ওরফে আবু আব্দুল্লাহ ১৪ বছরের এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিলে পরিবারের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়। এরপরই আইএসআইএল সন্ত্রাসীরা একে একে ওই মেয়ের বাবা, মা এবং তিন ভাই-বোনকে নির্মমভাবে হত্যা করে।

স্বজনদের হত্যার পর মেয়েটিকে তুলে নিয়ে যায় তারা। ১৪ বছর বয়সী মেয়েটি এখন কোথায় আছে, তা জানা যায়নি। আইএসআইএল গোষ্ঠী জোর করে তাদের পছন্দের নারীদের বিয়ে করছে এবং এ ধরনের বিয়ের নাম দিয়েছে ‘জিহাদ বিয়ে’ যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ।

ইরাক ও সিরিয়ার একটা বিশাল এলাকা এখনো আইএসআইএল’র নিয়ন্ত্রণে রয়েছে। এসব এলাকার অধিবাসীদের সঙ্গে তারা ‘যা ইচ্ছে তাই’ আচরণ করছে। গলা কেটে গণহারে মানুষ হত্যার মতো নানা নৃশংস কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ তারাই ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে। ইসলামভীতি ছড়িয়ে দিতেই এসব করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ