1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় জামায়াতের বিক্ষোভ বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা ঢাকায় জব ফেয়ার করবে জেলা প্রশাসন তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা হাসানুল হক ইনু আন্দোলন দমনের বৈঠকগুলোতে অংশ নিতেন অফশোর ব্যাংকিংয়ে বিদেশি মুদ্রা লেনদেনের সুযোগ বাড়ল হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ জিদানের কোচিংয়ে খেলা এমবাপের কাছে ‘সিনেমার গল্পের মতো’ নগদে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ে চুক্তি

জি-২০ সম্মেলনে বিশ্ব নেতাদের সমালোচনার মুখে রাশিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০১৪
  • ১১৩ Time View

putin rঅস্ট্রেলিয়ায় জি-২০ সম্মেলনে ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার কড়া সমালোচনা করেছেন পশ্চিমা দেশগুলোর নেতারা। মূলত অর্থনৈতিক বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হওয়ার কথা থাকলেও ইউক্রেন আর ইবোলা সংকট প্রথমদিনে প্রাধান্য পেয়েছে।

বৈঠকে পশ্চিমা নেতাদের কড়া সমালোচনার মুখে পড়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

কানাডিয়ান প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার বলেছেন, ভ্লাদিমির পুতিনের উচিত ইউক্রেন ইস্যু থেকে সরে যাওয়া।

মস্কোর আগ্রাসন সারা বিশ্বের জন্যই হুমকি হয়ে উঠেছে বলে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

তবে ফরাসি প্রেসিডেন্ট ফাঁসোয়া ওঁলাদের সঙ্গে বৈঠকে ইউক্রেন সংকট নিরসনে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, রাশিয়া আর ফ্রান্স মিলে আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান করতে পারে বলে তিনি বিশ্বাস করেন।

নির্ধারিত সূচির আগেই ভ্লাদিমির পুতিন সম্মেলন ছেড়ে চলে যাচ্ছেন বলে শোনা গেলেও সেটি অবশ্য নাকচ করে দিয়েছেন তার মুখপাত্র।

সম্মেলন থেকে দেয়া এক বিবৃতিতে, ইবোলা রোগটি বিশ্বের জন্য হুমকি বর্ণনা করে, এটি প্রতিরোধে সম্মিলিত এবং আরো জোরালোভাবে কাজ করারও অঙ্গীকার করেছেন বিশ্ব নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ