1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ধর্ষণের দায়ে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলের ৪ বছরের কারাদণ্ড মারা গেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাজ সংগীতশিল্পী আবদুল্লাহ ইব্রাহিম আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব : প্রভা এবার সালাহর মিসরে আটকা ডি ব্রুইনার বেলজিয়াম রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদির কথা স্মরণ করে আলজেরিয়া নিয়ে সতর্ক স্কালোনি, মরক্কোর সঙ্গে তুলনা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, চলছে ব্যাপক প্রস্তুতি যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে আছড়ে পড়ল বি-৫২ বোমারু বিমান, ৮ জন নিহত রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

কোরবানির পশুর রক্তে সয়লাব রাজধানীর রাস্তা

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০১১
  • ২৫২ Time View

রাজধানীতে কোরবানির জন্য এলাকাভিত্তিক নির্ধারিত স্থান না থাকায় রাস্তায় রাস্তায় পশু জবাই করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

রাজধানীর ধানমন্ডির বেশির ভাগ মাঠেই সকাল ৯টার আগেই ঈদের নামাজের প্রথম জামাত শেষ হয়ে গেছে। প্রথম জামাতে যারা অংশ নিয়েছেন তারা পশু কোরবানি শুরু করে দিয়েছেন।

তবে কোরবানির জন্য নির্ধারিত স্থান না থাকায় ছোট গলি থেকে শুরু করে বড় রাস্তাগুলোতে পশু জবাই করার কারণে বাধছে বিপত্তি। পশুর রক্তে সয়লাব হয়ে গেছে অনেক রাস্তা।

পশু কোরবানি শুরু হলেও ওইসব এলাকায় সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব পালন করতে দেখা যায়নি।

রায়ের বাজারের বাসিন্দা দিদারুল করিম বাংলানিউজকে বলেন, ‘কোরবানির পশু জবাইয়ের জন্য ডিসিসি প্রত্যেক এলাকায় যদি কিছু জায়গা নির্ধারণ করে দিতো তাহলে আমাদের চারপাশ আরও পরিচ্ছন্ন রাখা যেতো।’

এদিকে, কোরবানির মাংস নিতে বিভিন্ন স্থানে ভিড় করতে শুরু করেছে নিম্ন আয়ের মানুষজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ