1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে স্মরণ: বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্মান ও স্বীকৃতির গল্প দেশের বাজারে সোনার ভরি আজ কত? বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান পেনাল্টি থেকে মেসির গোল, ৩-০তে আইসল্যান্ডকে উড়াল আর্জেন্টিনা সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের বাহরাইন-কুয়েত-জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি অনলাইনে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: নিপুণ রায় চৌধুরী ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে পুশইন হচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গভীর রাতে নাটকীয় সিদ্ধান্ত, বরিশাল সেমিতে!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৪৯ Time View

টেলিভিশনের স্ক্রিনে ভেসে উঠেছিলো বরিশাল সেমিফাইনালে। বিপিএল ওয়েব সাইটেও তাই প্রচার করা হয়। বিসিবি স্কোরারদের কাছ থেকেও পাওয়া যায় একই তথ্য। এরপর কোন সংশয় ছিলো না বরিশাল বার্নার্সের। চিটাগং কিংসকে ১৫ ওভারে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত জেনে মুহূর্তটি উদযাপন করে বরিশাল।

একদিন পরে সোমবার বিকেলে বিপিএল গভর্নিং কাউন্সিলের কর্মকর্তারা জানান বরিশাল সেমিফাইনালে যাচ্ছে না! বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু তখন পর্যন্ত বাইলজের ধারা মনযোগ দিয়ে পড়ে দেখেননি! ফ্রেঞ্চাইজি দলগুলোও ওই বিষয়ে পরিষ্কার ছিলো না।

সোমবার সন্ধ্যায় প্রেসবক্সে সাংবাদিকদের ব্যাখ্যা দিয়ে লিপু বোঝান হেড-টু-হেডে এগিয়ে থাকায় বরিশাল নয় চিটাগং কিংস সেমিফাইনালে। আপত্তি তোলে বরিশালের কর্মকর্তারা। লিগ পর্বের খেলা শেষ হলে জরুরী বৈঠকে বসেন বিপিএল টেকনিক্যাল কমিটি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের কর্মকর্তারা। টুর্নামেন্টের বাইলজের ধারা-উপধারাগুলো খতিয়ে দেখার পর শেষে সিদ্ধান্তে আসে চিটাগং নয় বরিশাল সেমিফাইনালে!

গভীর রাতের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার বিপিএলের সেমিফাইনাল খেলছে দুরন্ত রাজশাহী, খুলনা রয়েল বেঙ্গলস, ঢাকা গ্ল্যাডিয়েটরস ও বরিশাল বার্নার্স।

হেট-টু-হেড এবং রনগড়ের জটিল সমীকরণের ধোয়াশা এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান লিপুর ভুলের মাশুল গুণতে হয় সংবাদ মাধ্যমকে। বিপিএল গভর্নিং কাউন্সিলের ভুলে পুরো জাতির কাছে পৌঁছে যায় বিভ্রান্তিকর তথ্য।

অতএব মঙ্গলবার প্রথম সেমিফাইনাল হবে দুপুর ২টায় রাজশাহীর বিপক্ষে বরিশাল বার্নার্সের। দ্বিতীয় সেমিফাইনাল হবে সন্ধ্যা সাড়ে ছয়টায় খুলনা ও ঢাকার মধ্যে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ