1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ৩০ জন আহত রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

ব্রাজিল কোচের দৌড়ে এগিয়ে দুঙ্গা

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০১৪
  • ১০২ Time View

লুইস ফিলিপ স্কোলারির পরে ব্রাজিলের কোচের হটসিটে কে ? এই প্রশ্ন এখন গোটা ফুটবল দুনিয়ায় ৷ ব্রাজিলের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এখনও সরকারিভাবে কারও নাম  জানানো হয়নি ৷ তবে  বিশ্বকাপে ব্রাজিলের লজ্জাজনক পারফরম্যান্সের পর  ফের নতুন করে ঘুরে ফিরে আসছে কোর্লোস দুঙ্গার নাম । প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়কই ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ৷image_91251_0

কোচ হিসেবে আগে  খুব একটা ব্যর্থ ছিলেন না  দুঙ্গা। ২০০৬ সালে কোচের দায়িত্ব নেওয়ার পর ব্রাজিলকে  কোপা আমেরিকা ও কনফেডারেশন কাপ জিতিয়েছিলেন ৷ কিন্তু ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে জাতীয় দলের বিদায়ের পরেই সরে দাঁড়াতে হয়েছিল ১৯৯৪-র  বিশ্বকাপজয়ী অধিনায়ককে। দুঙ্গার পরিকল্পনা নিয়েও সেসময় উঠেছিল প্রশ্ন। তবে এবারের বিশ্বকাপে ব্রাজিলের লজ্জাজনক পারফরম্যান্সের পর ফের নতুন করে দুঙ্গার নাম উঠে এসেছে ।

বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হার, তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে নেদারল্যান্ডসের  বিপক্ষে ৩-০  গোলে হার সব ওলট-পালট করে দিয়েছে ব্রাজিলীয় ফুটবলকে। এখন নতুন করে গুছিয়ে নেওয়ার পালা ব্রাজিলের ফেডারেশনের কর্তাদের৷ তাই জাতীয় দলের  নতুন টিডি নির্বাচিত হয়েছেন গিলমার ৷ সূত্র মারফৎ জানা গিয়েছে তিনিও চাইছেন দুঙ্গা কোচ হন ৷  আগামী মঙ্গলবারই জাতীয় দলের নতুন কোচের নাম ঘোষণা করার কথা রয়েছে। সেখানেই জানা যাবে দুঙ্গা কোচ হচ্ছেন কি না ৷– ওয়েবসাইট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ