1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
‘ভুল তথ্য’ দেওয়ায় বিএনপি নেতাকে শাসালেন এমপি এনামুল হক আবারও সন্তান দত্তক নিলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা মিলি ববি ব্রাউন হত্যা মামলায় ‘শিকারী’ সিনেমার নায়ক গ্রেপ্তার উপনির্বাচনে ‘ফুটবল খেলোয়াড়’ নিয়ে নামবেন মমতা, বিদ্রোহীদের ‘খাম’ ঢাবিতে পরীক্ষায় অসদুপায়: ছাত্রদল, ছাত্রলীগ ও হল সংসদ নেতাসহ ৬৮ শিক্ষার্থীকে শাস্তি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় জামায়াত রংপুর দখল করেছে: রাশেদ খাঁন ব্যাচেলর পয়েন্টের ফ্ল্যাটে আ খ ম হাসান বাটলারের ব্যাটে টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত যাত্রাবিরতি

সেমিফাইনালে জার্মানির মুখোমুখি ব্রাজিল

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০১৪
  • ১১৯ Time View

সেই চিরন্তনী সম্মোহনী ফুটবল আর নেই ৷ নেই সেই সাম্বা ছন্দও ৷ আছে ইউরোপিয়ান ফুটবলের মতো গুঁতোগুঁতি ৷ তবুও অনেক চেনা ছন্দে ব্রাজিল ৷ শুক্রবার কোয়ার্টার ফাইনালে সেই পুরনো ব্রাজিলকেই দেখা গেল ৷ ফোর্তালেজায় নিজস্ব ছন্দ মেলে ধরে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেল ব্রাজিল ৷  উরুগুয়ের মতো দলকে হেলায় হারালেও কোনো অঘটন ঘটাতে পারলেন না হামেস রদ্রিগেজরা ৷ শেষ চারে জার্মানির মুখোমুখি হবে লুইস ফেলিপে স্কোলারির দল ৷image_89177_0

চিলির বিরুদ্ধে বিশ্রী ফুটবল খেলার পরে চারদিকে সমালোচনা শুরু হয়েছিল ব্রাজিলকে নিয়ে ৷ কোচ স্কোলারির মুণ্ডপাত করা হচ্ছিল বিভিন্ন মাধ্যমে ৷ কিন্তু সমালোচনা, ভুল থেকেই শিক্ষা নিয়েছে ব্রাজিল ৷ কোয়ার্টার ফাইনালে যেন অন্য দল ব্রাজিল ৷ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের দুরন্ত নমুনা তুলে ধরল স্কোলারির ছেলেরা ৷ কখনও দেখা গিয়েছে নেইমার-হাল্করা দুরন্ত গতিতে আক্রমণ শানাচ্ছেন ৷ আবার কখনও দেখা গিয়েছে চমৎকারভাবে রক্ষণ করছেন ব্রাজিলিয়ানরা ৷ উরুগুয়ের বিরুদ্ধে জোড়া গোল করা হামেস রদ্রিগেজকে প্রায় বোতলবন্দি করে রাখল ব্রাজিলের রক্ষণভাগ ৷

প্রতি-আক্রমণে কলম্বিয়াও বেশ সচল ছিল প্রথমার্ধে ৷ টানটান উত্তেজনায় ভরপুর ফুটবল দেখা গিয়েছে প্রথমার্ধে ৷ ম্যাচের সাত মিনিটের মধ্যেই কর্নার থেকে অধিনায়ক তিয়াগো সিলভা গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ৷ এরপরই কলম্বিয়া গোল করার সুযোগ পেয়েছিল ৷ কিন্ত সেই আক্রমণটি ব্যর্থ হয়েছে ৷ ২৭ মিনিটে হাল্কের শট বাঁচিয়েছেন কলম্বিয়ার গোলরক্ষক ৷ ফিরতি বলও তিনি চমৎকারভাবে প্রতিহত করেন ৷ বিরতির আগে দুটো ফ্রি-কিক পেয়েছিল কলম্বিয়া ৷ কিন্তু রদ্রিগেজের নেয়া ফ্রি-কিক কোনো গোলের মুখ খুলতে পারেনি ৷ এদিন দক্ষিণ আমেরিকার দুটো দলই মাঝেমধ্যে গুঁতেগুঁতি করে ফাউল করতে দেখা গিয়েছে ৷ কখনও রদ্রিগেজকে ফাউল করেছেন ব্রাজিলিয়ানরা ৷ আবার পাল্টা ফাউল করে ব্রাজিলের খেলার ছন্দ নষ্ট করার চেষ্টা করেছেন কলম্বিয়ার ফুটবলাররা ৷ বিরতির সময় এক গোলেই এগিয়ে ছিল ব্রাজিল ৷

বিরতির পরে সেট পিস আদায় করে কলম্বিয়া৷কিন্তু সেই সেট পিস থেকে কোনো ফায়দা তুলতে পারেনি তারা ৷ ৬৬ মিনিটে জেমসের কর্নার থেকে ব্রাজিলের জালে বল জড়িয়ে দিয়েছিলেন ইয়েপেস ৷ কিন্তু সহকারী রেফারি সেই গোলটি অফসাইডের জন্য বাতিল করে দিয়েছেন ৷ রেফারি এই গোলটি দিলে ম্যাচের ফল পাল্টে যেতে পারত ৷ রেফারি এই গোলটি বাতিল করলেও স্কোলারির দল আক্রমণের রাস্তা থেকে সরে আসেনি ৷ ৬৯ মিনিটে অনবদ্য ফি-কিক থেকে গোল করে ব্রাজিলের ব্যবধান বাড়ান ডেভিড লুইস ৷

তবে কিছুক্ষণ পরেই গোলের ব্যবধান কমানোর সুযোগ চলে আসে কলম্বিয়ার সামনে ৷ পেনাল্টি বক্সে বাকাকে ফাউল করেন জুলিও সিজার ৷ রেফারি পেনাল্টি দিলে রদ্রিগেজ গোল করেন ৷ সেইসঙ্গে হলুদ কার্ড দেখেন সিজারও ৷ এদিন অধিনায়ক তিয়াগো সিলভাও হলুদ কার্ড দেখেন৷ সেক্ষেত্রে জোড়া হলুদ কার্ড দেখার জন্য সেমিফাইনাল খেলতে পারবেন না তিয়াগো ৷

শেষ পর্বে চোট পেয়ে মাঠ ছাড়লেন নেইমার ৷ সেক্ষেত্রে কোচ স্কোলারির চিন্তা বাড়ল ৷ গোলের ব্যবধান কমানোর পরে ম্যাচে কলম্বিয়া কোনও চমক দেখাবে আশা করা গিয়েছিল ৷ কিন্তু তা আর হয়নি ৷ শেষ হাসি হাসে ব্রাজিলই ৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ