1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

কোরআন পোড়ানোর ঘটনায় ক্ষমা চাইলেন ওবামা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৪৫ Time View

আফগানিস্তানে মার্কিন সামরিক ঘাঁটিতে কোরআন পোড়ানোর ঘটনায় আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কাছে ক্ষমা চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বৃহস্পতিবার হোয়াইট হাউজ থেকে আনুষ্ঠানিকভাবে এই খবর জানানো হয়েছে।

এ ব্যাপারে ওবামা কারজাইকে বলেছেন, কোরআন পোড়ানোর এই ঘটনা যা আফগানিস্তানজুড়ে মার্কিন বিরোধী প্রতিবাদের ঝড় বইয়ে দিয়েছে তা ইচ্ছাকৃত ছিল না।

হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ওবামার পক্ষ থেকে ক্ষমা চেয়ে লেখা চিঠিটি আফগানিস্তানে মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকারের মাধ্যমে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে হোয়াইট হাউজের মুখপাত্র টমি ভিয়েটর বলেছেন, ‘চিঠিতে প্রেসিডেন্ট ওয়াশিংটন ও কাবুলের মধ্যে দীর্ঘ দিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে কোরআন পোড়ানোর ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। বাগরাম বিমান ঘাঁটিতে পবিত্র ধর্মগ্রন্থ পোড়ানোর ঘটনা অনিচ্ছাকৃত বলে উল্লেখ করেছেন তিনি।’

এদিকে এ ঘটনায় আফগানিস্তানে বিদেশি সামরিক ঘাঁটি ও পশ্চিমাদের ওপর হামলার জন্য আফগান জনগণের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান।

কোরআন পোড়ানোর বিরুদ্ধে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া বিক্ষোভ প্রতিবাদে এ পর্যন্ত ছয় জন বেসামরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সর্বশেষ একই ঘটনার জেরে বৃহস্পতিবার এক আফগান সেনার গুলিতে ন্যাটোর দুই সেনা নিহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ