1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন

বেটি বি’র নাম বিভ্রাট!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৯৪ Time View

অনেক যাচাই-বাছাইয়ের পর বচ্চন পরিবারের বংশধর বেটি বির নাম ঠিক করা হয়েছে। ঐশ্বরিয়া-অভিষেক দম্পতির প্রথম কন্যার নাম রাখা হচ্ছে ‘অভিলাষা’। এমনি একটি খবর সামাজিক ওয়েবসাইট টুইটারে প্রচার করেছেন বচ্চন পরিবারের ঘনিষ্ঠজন লেখক শোভা দে। তার প্রচারিত খবরে ভক্তরা খুশি হলেও তাতে আবারো পানি ঢেলে দিলেন অমিতাভ বচ্চন।

সম্প্রতি একটি পার্টিতে বেটি বি’র বাবা অভিষেক বচ্চন জানিয়েছেন, তার প্রিন্সেসের একটি নাম ঠিক করা হয়েছে এবং শিগগিরই বিশ্বের সামনে সে নামে পরিচয় করিয়ে দেওয়া হবে বেটি বিকে। ঘোষনাটি শুনে লেখক শোভা দে টুইটারে বেটি বির নামের একটি আভাষ দিয়েছেন ভক্তদের। তিনি লিখেছেন, অভিষেক ও ঐশ্বরিয়ার রাজকন্যার নাম ঠিক করা হয়েছে ‘অভিলাষা’। যার অর্থ ইচ্ছে বা আকাক্সক্ষা। ইচ্ছে শক্তি দিয়েই বেটি বি নিজেকে অনন্য করে তুলবে, এ উদ্দেশ্যেই নামটি বেছে নেয়া হয়েছে। তাছাড়া বাবা অভিষেকের সঙ্গেও নামটির মিল আছে।

টুইটারে বেটি বি’র নাম নিয়ে শোভার এই মন্তব্যে তাৎক্ষণিক জবাব দিয়েছেন দাদা অমিতাভ বচ্চন। তিনি লিখেন, ‘এটি সত্য নয়।’

শুরু থেকেই বেটি বিপ্রসঙ্গে দাদা অমিতাভ বেশ সচেতন ও রক্ষনশীল। সবরকম নিরাপত্তা নিশ্চিত করে আড়ালে আগলে রেখেছেন এই লিটল প্রিন্সেসকে। গত বছর ১৪ নভেম্বর মুম্বাইয়ের সেভেন হিলস হাসপাতালে ঐশ্বরিয়া এ ফুটফুটে কন্যার জন্ম দেন। জন্মের তিন মাস পেরিয়ে গেল। এখনো বেটি বিকে নিয়ে বচ্চন পরিবারের তৈরি করে রেখেছে একধরনের রহস্য। বিভিন্ন পার্টিতে কিংবা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যেখানেই পাচ্ছেন বচ্চন পরিবারকে ঘিরে দাড়াচ্ছেন ভক্তরা। কিন্তু প্রতিবারই একগাল হাসি হেসে সবার প্রশ্নকে এড়িয়ে যান বচ্চন পরিবার।

বেটি বির সঠিক নাম না জানানো, ছবি প্রকাশ না করা এমনকি বেটি বি’র বিষয়ে কথা বলতেও এড়িয়ে চলছে বচ্চন পরিবার। বেটি বিকে নিয়ে এরকম রহস্যের ধুম্রজাল তৈরিটা অনেকের কাছেই এখন হাস্যকর হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ