1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

শম্পা রেজা আবারও চলচ্চিত্রে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৭৫ Time View

আবারও চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী শম্পা রেজা। চলচ্চিত্রের নাম ‘অল্প অল্প প্রেমের গল্প’। নির্মাতা সানিয়াত্ হোসেন আর ছবিটির নির্বাহী প্রযোজক হলেন এশা ইউসুফ। ২ ফেব্রুয়ারি থেকে অল্প অল্প প্রেমের গল্প ছবির শুটিং শুরু হলেও এখনো পর্যন্ত শম্পা রেজার অংশের কাজ শুরু হয়নি।
শম্পা রেজা জানিয়েছেন, ২৭ ফেব্রুয়ারি থেকে তাঁর অংশের শুটিং শুরু হবে। তিনি বলেন, ‘আমার স্কুল রোদেলা চত্বর নিয়ে খুব ব্যস্ত থাকতে হয়। অবসর নেই বললেই চলে। খুব ভালোমানের কিছু না হলে নাটক কিংবা চলচ্চিত্রে কোনোটিতে আমার অভিনয় করা হয় না। অল্প অল্প প্রেমের গল্প আমার দ্বিতীয় চলচ্চিত্র। ছবিটির প্রযোজক এশা আমার খুবই আদরের। আসলে তাঁর অনুরোধ কোনোভাবেই না করতে পারিনি।’
শম্পা রেজা আরও বলেন, ‘ যত দূর শুনেছি ছবিটি শতভাগ বাণিজ্যিক এবং প্রেমের। এখানে আমি ছবির নায়ক নিলয়ের মা। আমার বিশ্বাস ভালো মানের একটি ছবিই উপহার দেবে এশা ইউসুফ।’
অল্প অল্প প্রেমের গল্প ছাড়াও শম্পা রেজা খুব শিগগিরই ‘শতরূপে শতবার’ নামের আরেকটি চলচ্চিত্রে অভিনয় করবেন। এটির পরিচালক হলেন মিনহাজ কিবরিয়া।
নতুন দুটি চলচ্চিত্র ছাড়াও শম্পা সম্প্রতি ‘দ্য সুপারস্টার’ নামের একটি টেলিছবিতেও কাজ করেছেন। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন সজল। এ ছবির মাধ্যমে দ্বিতীয়বারের মতো একসঙ্গে কাজ করলেন শম্পা রেজা ও সজল। তাঁদের দুজনের প্রথম টিভি ধারাবাহিক নাটক ছিল ইকারুসের ডানা। নাটকটি যৌথভাবে পরিচালনা করেন হূদি হক ও কামরুজ্জামান রনি।
উল্লেখ্য, শম্পা রেজা অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম ‘গেরিলা’। এটি পরিচালনা করেছিলেন নাসিরউদ্দীন ইউসুফ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ